চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ পরীমণি, পিছল চার্জগঠনের শুনানির দিন

নিজস্ব প্রতিনিধিঃ ১৪ই ডিসেম্বর ছিল মাদক মামলার তিনজনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির তারিখ। তবে ঢাকার চিত্রনায়িকা পরীমণির শারীরিক অবস্থা খারাপ থাকায় সেই শুনানির দিন পিছিয়ে করা হল আগামিবছর ২রা জানুয়ারি।

জানা গিয়েছে, মঙ্গলবার মাদক মামলার চার্জ শুনানির জন্য ধার্য ছিল বিশেষ জজ-১০ নজরুল ইসলামের আদালতে। কিন্তু অভিনেত্রী পরীমণির অসুস্থতার কারণে রাস্তা থেকেই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ায় হয়। অভিনেত্রীর আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন জানানো হয়। আদালত তার আবেদন মঞ্জুর করে।

এদিন আদালতে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। পূর্ব শর্তে আদালত তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন।

অন্যদিকে, পরীমণির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘পরীমণি ভার্টিগোতে (মাথা ঘোরা) আক্রান্ত হওয়ায় এজলাস পর্যন্ত পৌঁছাতে পারেননি, তিনি রাস্তা থেকে ফিরে গেছেন। আমরা সময় চাইলে আদালত ২ জানুয়ারি ধার্য করেন।’

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ