চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাত সকালে শোকের ছায়া দক্ষিণী ইন্ডাস্ট্রিতে, মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে খারাপ খবর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। মারা গেলেন দক্ষিণ সিনেমার অতি সুপরিচিত অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার (২৯ মার্চ) রাতে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই লেজেন্ড্রারি তামিল অভিনেতা।

শুক্রবার আচমকাই বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের কোত্তিভাকামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসা চলাকালীনই পৃথিবীকে বিদায় জানান অভিনেতা। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভক্ত ও শিল্পমহলে শোকের ছায়া নেমে এসেছে। ড্যানিয়েলের শেষকৃত্য ৩০ মার্চ শনিবার অভিনেতার পুরাসাইভালাকামের বাসভবনে হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। তামিল ও মালয়ালম ছবির জাদু সৃষ্টিকারী অভিনেতা ছিলেন ড্যানিয়েল বালাজি। ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যু শুধুমাত্র ভক্তদের জন্য নয়, ইন্ডাস্ট্রির জন্যও একটি বড় ধাক্কা। বালাজির কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের মাধ্যমে। ‘চিঠি’ সিরিয়াল তাঁকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। ড্যানিয়েল বালাজি তার চলচ্চিত্র জীবনে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ড্যানিয়েল তামিল এবং মালায়লাম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ভেট্টইয়াদু ভিলাইয়াডু, পোলাধভাম এবং ভাদা চেন্নাইয়ের মতো চলচ্চিত্রে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত।

এছাড়াও তিনি এপ্রিল মাধাথিল, কাখা কাখা এবং ভেট্টইয়াদু ভিলাইয়াদু-সহ অনেক ছবিতে কমল হাসান, থালাপথি বিজয় এবং সূর্যের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। পরিচালক মোহন রাজা অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “খুবই দুঃখজনক খবর, তিনি আমার জন্য ফিল্ম ইনস্টিটিউটে যোগদানের অনুপ্রেরণা ছিলেন। খুব ভাল বন্ধু ছিলেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক। শান্তি।”

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ