আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ-শুভশ্রীর ‘বাবলি’র সেটে হাজির ইউভান, মন ভরে দেখল মায়ের অভিনয়

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় সন্তান হওয়ার পরেও কোনও বিশ্রাম নেই। একমাস কাটতে না কাটতেই শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নভেম্বরের শেষে কন্যা ইয়ালিনীর জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানের ৩ বছর পর মেয়ের জন্ম দিলেন। যাই হোক, মেয়ের জন্মের ১ মাস কাটতে না কাটতেই স্বামী রাজ চক্রবর্তীর ‘বাবলি’-র শুটিং শুরু করলেন নায়িকা। দিন কয়েক আগেই উত্তরবঙ্গে শুটিং সেরে ফিরেছেন রাজশ্রী জুটি। ছেলে-মেয়ে কাউকেই নিয়ে যান নি। তাই স্বাভাবিকভাবেই সেখান থেকে ফিরেই ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত তারকা দম্পতি। তার ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যেমন, বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তী তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ ‘বাবলি’র শুটিং নিয়ে বেজায় ব্যস্ত।

সাহিত্য-নির্ভর ছবি হতে চলেছে বাবলি, তাঁর আভাস অনেক আগে দিয়েছেন তারকা যুগল। তাই চিত্রনাট্য লেখা থেকে শুটিং—সব ক্ষেত্রেই বাধ্যবাধকতা রয়েইছে। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই সিরিজটি নির্মাণ করতে চলেছেন রাজ। মুখ্যচরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে এবার কলকাতায় সিরিজের শেষ পর্যায়ের শুটিং চলছে।

তাই বাবা-মায়ের কাজের এত চাপে ইউভানও টুকি দিল শুটিং সেটে। ছেলেকে একেবারে বগরদবা করে শুটিং নিয়ে এসেছেন তাঁর পরিচালক বাবা। যাকে দেখে রীতিমতো আহ্লাদে আটখানা সেটের সবাই। যদিও মাঝেমাঝেই বাবার সিনেমার শুটিংয়ের সেটে ঢুঁ দেয় সে। আর ছেলেকে চোখের সামনে দেখলে শুটিংয়ের উৎসাহটা যেন আরও বেড়ে যায় তারকা যুগলের। পাশাপাশি তাঁদের চোখের নজরেও থাকে সে। উত্তরবঙ্গে বাবলির শুটিংয়ে ইউভান আর কন্যা ইয়ালিনীকে নিয়ে যেতে পারেননি রাজ-শুভশ্রী। তাই স্বাভাবিকভাবেই দুজনেরই মন পড়েছিল বাড়িতে। তাই সেখানে আউটডোর শুটিংয়ে নিয়ে যেতে পারেনি তো কি হয়েছে, কলকাতায় শুটিংয়ে ইউভানের সামনেই শুটিং সারলেন রাজশ্রী দম্পতি। কখনও বাবার কোলে ঘুরছে, আবার কখনও মন দিয়ে স্ক্রিপ্ট পড়তে দেখা গেল ইউভানকে। আবার ক্যামেরায় মায়ের অভিনয় মন ভরে দেখল ইউভান। ছেলের এই কর্মকাণ্ডের সব ছবিগুলি নিজের ফেসবুকে পোস্টালেন রাজ চক্রবর্তী। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ