চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্দুকবাজের গুলিতে নিহত ৩ কৃষ্ণাঙ্গ, বন্দুকে ‘নাৎসি’ চিহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ বন্দুকবাজের গুলিতে ফের রক্তাক্ত আমেরিকা। শনিবার ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি দোকানে গুলিতে নিহত ৩ জন কৃষ্ণাঙ্গ। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে। হামলাকারীর বন্দুকে নাৎসি চিহ্ন ছিল। একটি ইস্তেহারে লিখেছিল, সে কালো মানুষকে ঘৃণা করে। ঘটনাটিকে “জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত” হিসাবে বর্ণনা করেছে পুলিশ।

ওই বন্দুকধারী ফ্লোরিডায় এক স্থানীয় কৃষ্ণাঙ্গদের কলেজের কাছে লুকিয়ে ছিল। তারপর সে হামলা চালায়। তার গুলিতে প্রাণ হারান ২ পুরুষ ও ১ নারী। তাঁর সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা যায় সে কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে ঘৃণামূলক মন্তব্য করতেন। সে নাৎসি সমর্থক ছিল।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বন্দুকধারীকে “স্কামব্যাগ” বলেছেন এবং হামলার পিছনে তার বর্ণবাদী প্রেরণাকে নিন্দা করেছেন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে।  

প্রসঙ্গত, এর আগেও আমেরিকায় এই ধরণের ঘটনা ঘটেছে। পাঁচ বছর আগে একজন বন্দুকধারী একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালীন ২ জনকে হত্যা করেন। ১১ জনকে আহত করেন। শেষে নিজেও আত্মহত্যা করেন।  

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ