চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাউজারের পকেটে কিলবিল করছে সাপ-টিটটিকি, গ্রেফতার যুবক

আন্তর্জাতিক ডেস্ক:  যুবককে দেখে অভিবাসন দফতরের কর্তাদের সন্দেহ হয়। তারা যুবককে ট্রাউজার খোলার নির্দেশ দেয়। আর খোলার পর তারা যা দেখল, তা শিউড়ে ওঠার মতো। ট্রাউজারের পকেটে রয়েছে একাধিক কাপ। রয়েছে টিকটিকি। চোরা শিকারের অভিযোগে তারা ওই যুবককে গ্রেফতার করেছে। তার লাগেজ থেকে পাওয়া গিয়েছে একাধিক বাক্স, যার মধ্যে রয়েছে কচ্ছপ, কুমীর শাবক।মৃত অবস্থায় উদ্ধার হয়েছে তিন সরিসৃপ।

জেরায় যুবক স্বীকার করে নিয়েছে পাচারের কথা।যুবক মেক্সিকোর। সেখান থেকে সরিসৃপ পাচার করার কথা ছিল আমেরিকায়। পাচারের জন্য তাকে দেওয়া হয়েছিল সাত লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যুবক গাড়ি করে সরিসৃপ-সহ একাধিক বিরল প্রাণী আমেরিকায় পাচার করার মতলবে ছিল। সীমান্তে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি করলে উদ্ধার হয় একের পর এক বাক্স। ট্রাউজার থেকে মেলে সাপের বাচ্চা।

প্রাথমিক জেরায় পুলিশকে সে বলে, এই সব তাঁর পোষ্য। আমেরিকায় তার একটি ফার্ম হাউজ রয়েছে। সেই ফার্ম হাউজে সে এই সব প্রাণীদের পোষে। বিবৃতিতে সন্দেহ হওয়ায় পুলিশ ওই যুবকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা শুরু করলে সে স্বীকার করে ওই সব সরিসৃপ পাচার করাই তার উদ্দেশ্য ছিল। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত সরিসৃপের বাজারমূল্য সাত লক্ষ ৩৯ হাজার মার্কিন ডলার। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত যুবককে জেরা করে তারা সেটা জানার চেষ্টা করছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ