কে হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার জানেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নার হতে যাচ্ছেন ইলন মাস্ক। এমনই তথ্য উঠে এল আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের কাছ থেকে। ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মর্যাদা পেয়েছেন ইলন মাস্ক।বর্তমানে তাঁর সম্পত্তির পরিমান শুনলে চমকে যাবেন ? মার্কিন ধনকুবের এই মোট সম্পত্তির পরিমাণ হল ২৫০ বিলিয়ন (২৫ হাজার কোটি টাকা)।

আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের অধিকাংশের মতে, বর্তমানে মাস্কের সম্পদ দ্রুত গতিতে বেড়েই চলেছে। এটি যদি এভাবেই বাড়তে থাকে তবে আগামী ২০২৭ সালের মধ্যে তার মোট সম্পদের আর্থিক মূল্য পৌঁছাবে ১ ট্রিলিয়ন বা এক লক্ষ কোটি ডলারে। ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নারে পরিণত হবেন।

বিশ্লেষকদের এই মত কিছুটা এখানে ম্লান হতে পারে।কেননা বর্তমানে মাস্কের দুজন প্রতিদ্বন্দী রয়েছে। একজন হল শীর্ষ ধনী ব্যবসায়ী গৌতম আদানি অন্যজন হল মার্কিন কোম্পানির শীর্ষকর্তা জেনসেন হুয়াং। গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ১১১ বিলিয়ন (১১ হাজার ১০০ কোটি)। অন্যদিকে জেনসেন হুয়াংয়ের মোট সম্পত্তির পরিমাণ ১০৪ বিলিয়ন (১০ হাজার ৪০০ কোটি ডলার)। বর্তমানে যে গতিতে তাঁদের সম্পদ বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৮ সাল নাগাদ এই দু’জনও ট্রিলিয়নিয়ার হয়ে উঠবেন। এখন দেখার বিষয় বিশ্বের প্রথম ট্রিলিয়নার তকমা কার নামের আগে বসে।

তবে বিশ্লেষকরাও এটাও নিশ্চিত করেছেন যে,ভবিষ্যতে মাস্ক যদি কোনো বড় ধরনের আর্থিক ধাক্কা খায় তবে সেক্ষেত্রে পিছিয়ে যাবেন তিনি। পাশাপাশি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করবেন হুয়াং কিংবা আদানি। যদিও জেনসেন হুয়াংয়ের তুলনায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন আদানি।

উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কোম্পানি টেসলা, মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্স এবং বিশ্বের শীর্ষ প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিকানা পেয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। টেসলা কোম্পানির ১৩ শতাংশ মালিকানা নিজের হাতে রেখেছেন তিনি। কোম্পানিতে প্রায় তাঁর শেয়ারের আর্থিক মূল্য ৯ হাজার ৩০০ কোটি ডলার।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের