চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া শান্তি অধরা: শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী পদে বসতে না বসতে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গলায় কাশ্মীর। ইসলামাবাদে রবিবার জিও নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে পাকিস্তান শান্তি চায়। কিন্তু কাশ্মীর সমস্যা না মিটলে কোনও ভাবেই শান্তি ফিরবে না। দেশ শাসনের দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকারের প্রথম লক্ষ্যই হবে কাশ্মীর সমস্যার সমাধান।  এই খবর লেখা পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাশ্মীর নিয়ে মুখ খোলার পাশাপাশি তাঁর সরকারের প্রধান লক্ষ্য কী হবে, সেটাও এদিন জানিয়ে দিয়েছেন সে দেশের ভাবী প্রধানমন্ত্রী। জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, দেশকে অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করা। সেই সঙ্গে দেশের সার্বিক বিকাশ, দেশবাসীর সার্বিক বিকাশ। পাকিস্তানকে আগামীদিনে উন্নতির শিখরে পৌঁছে দেওয়াই তাঁর প্রথম এবং প্রধান লক্ষ্য, জানিয়েছেন শাহবাজ শরিফ।

জিও নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। ফলে, দেশবাসী নানা সমস্যার সম্মুখীন। নতুন সরকারের লক্ষ্য হবে, দেশবাসীকে সমস্যা থেকে মুক্ত করা।নওয়াজ শরিফের পাকিস্তানে প্রত্যাবর্তন প্রসঙ্গে শাহবাজ শরিফ জানান, আইন মেনে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হবে।

উল্লেখ করা যেতে পারে, পাক জাতীয় সংসদের নেতার পদে নিয়োগের আর্জি জানিয়ে, শাহবাজ শরিফ আবদেনপত্র দাখিল করেছেন। সোমবার সেক্রেটারিয়েট থেকে বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

আরও পড়ন আর্থিক তছরুপে অভিযুক্ত শাহবাজ শরিফ, খেটেছেন আট মাস জেল

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ