চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তালিবানি ফতোয়ার বিরুদ্ধে মাস্ক পরে টিভিতে খবর পড়লেন অ্যাঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রতিটি টিভি চ্যানেলকে তালিবান সরকারের তরফ থেকে বলা হয়েছিল, মহিলা সঞ্চালকদের মুখ ঢেকে খবর পড়তে হবে। সেই ফতোয়ার বিরুদ্ধে আফগানিস্তান টেলিভিশন চ্যানেলের উপস্থাপক মাস্ক পরে সংবাদ পরিবেশন করেন।

এমনই অভিনব কায়দায় তালিবানি ফতোয়ার নিন্দা করলেন নিসার নাবিল। সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেছেন,‘তালিবানি ফতোয়ার প্রতিবাদ জানাতে এবং আফগানিস্তানের প্রতিটি টেলিভিশন চ্যানলের মহিলা সঞ্চালকদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এভাবেই খবর পরিবেশন করব।’

গত বৃহস্পতিবার তালিবান সরকার ফতোয়া জারি করে জানায়, খবর পড়ার সময় কিংবা অনুষ্ঠান সঞ্চালনার সময় প্রত্যেক মহিলা সংবাদপাঠিকাকে মুখ ঢেকে খবর পড়তে হবে। পর্দার উল্টোদিকে থাকা পুরুষরা যাতে মুখ না দেখতে পারেন তার জন্যই এই নয়া ফতোয়া। আন্তর্জাতিকমহলের একাংশের মতে, তালিবান মুখে নারী স্বাধীনতা বা মহিলাদের শিক্ষার প্রসারের কথা বললেও তারা কার্যক্ষেত্রে তাদের চেষ্টা হবে মহিলাদের পায়ে  বেড়ি পরিয়ে দেওয়া। ক্ষমতা দখল করার পর আফগানিস্তান এই ধরনের একাধিক ঘটনার সাক্ষী ছিল। আগামীদিনেও এর থেকে আরও বড় কিছু সিদ্ধান্ত তারা নিতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, তালিবান বিবৃতি জারি করে জানায় তারা  নারী শিক্ষার বিরোধী নয়। কিন্তু কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষের পাশে তারা বসতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গেলে মুখ ঢেকে বোরখা পরে যেতে হবে। নতুন ফতোয়া জারি প্রতিবাদে প্রথম দিকে বেশ কয়েকজন মহিলা উপস্থাপক মুখ না ঢেকে সংবাদ পরিবেশন করেছিলেন।

আরও পড়ুন বিদ্রোহে ইতি, তালিবানি ফতোয়া মেনে মুখ ঢেকে খবর পড়লেন আফগান সংবাদ পাঠিকারা

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ