কানাডায় ‘রহস্যজনক’ অগ্নিকাণ্ড, নিহত ভারতীয় বংশোদ্ভূত দম্পতি সহ কন্যা 

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কানাডার অন্টারিও প্রদেশের একটি বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনায়  ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি ও তাদের কিশোরী মেয়ে নিহত হয়েছেন।

পিল পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মার্চ ব্র্যাম্পটনের বিগ স্কাই ওয়ে ও ভ্যান কার্ক ড্রাইভ এলাকার একটি বাড়িতে আগুন লাগে। আগুন নেভানোর পর তদন্তকারীরা পুড়ে যাওয়া বাড়িটির ভেতর থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করে। এরপর পুড়ে যাওয়া দেহাবশেষগুলি পরিবারের তিন সদস্যের বলে শনাক্ত করা হয়েছে । এই ঘটনায় নিহতরা হলেন-  ৫১ বছর বয়সী রাজীব ওয়ারিকু,  তাঁর স্ত্রী  ৪৭ বছর বয়সী শিল্পা কোঠা, এবং তাদের ১৬ বছর বয়সী মেয়ে মেহেক ওয়ারিকু।

পিল পুলিশের কনস্টেবল তারিন ইয়ং জানিয়েছে,  এই ঘটনা বেশ সন্দেহজনক।তাই আমরা আমাদের হোমিসাইড ব্যুরোর সাথে এটি তদন্ত করছি। নিহতদের  পরিবারের সদস্য  কেনেথ ইউসুফ বলেন, ‘তারা প্রায় ১৫ বছর ধরে এখানে থাকেন। এরআগে এমন কোন ঘটনা ঘটেনি। খুব দুঃখজনক। কয়েক ঘণ্টার মধ্যেই পুরো পরিবারটি শেষ হয়ে যাবে তা ভাবতে পারিনি।‘ তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু