চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার কাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন ইমরান? চর্চা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক:  ইমরানের সংসার ভাঙার জন্য তারা দায়ী নয় বলে জানিয়ে দিল ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন। বিবিসি উর্দুতে এই সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনকে তারা প্রোপাগান্ডা বলে দাবি করেছে। তাদের মিডিয়া শাখার তরফ থেকে বলা হয়েছে, ‘ওই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন, একপেশে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই বিবিসি উর্দু তাদের মতো করে প্রতিবেদন তৈরি করেছে।’

বিবিসি উর্দুর ওই প্রতিবেদন অনুসারে, ইফতারের জন্য পাকিস্তানের জাতীয় সংসদ ঘণ্টাখানেকের জন্য মুলতুবি ঘোষণা করা হয়েছিল। সেই সময় ইমরান খান তাঁর বাসভবনে জরুরি বৈঠকে বসেন। ডেকে পাঠান তাঁর আইনজীবী এবং রাজনৈতিক পরামর্শদাতাদের। সূত্রে পাওয়া খবর অনুসারে, ইমরান তাদের দেখাতে চেয়েছিলেন, সেই হুমকি চিঠি। আচমকাই হেলিকপ্টারে করে দুজন অনাহুত ইমরানের বাড়ি গিয়ে হাজির হয়। তাঁদের দেখে তিনি ধৈর্য্য হারিয়ে ফেলেন। এদের মধ্যে একজনকে ইমরান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আশায় ছিলেন, সম্প্রতি তিনি যাঁদের উচ্চপদে আসীন করেন তারা আসবেন। এরা প্রত্যেকেই ইমরানের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, পাক সেনা প্রধান জেনারেল কামার বাজওয়াকে তাঁর পদ থেকে সরিয়ে দিতে পিটিশনও দাখিল করা হয়।

কিন্তু যে প্রশ্ন নিয়ে পাকিস্তানের রাজনৈতিকমহলে জোর চর্চা শুরু হয়েছে, তা হল কে সেই ব্যক্তি, যাকে ইমরান তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন? কেনই বা তিনি গিয়েছিলেন? সেই ব্যক্তি কি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের কেউ?

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ