আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিরাপত্তা ও অর্থনীতি বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া জোট বেঁধে কাজ করার প্রতিশ্রুতি

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  বুধবার (২৬ই জুন) মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুরক্ষা, রপ্তানি, এবং বিদুৎ শক্তি, সৌর শক্তি (উৎপন্ন শক্তি) সহ কারিগরি বিষয়ে সকলে মিলে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।ওয়াশিংটনে বৈঠকের শুরুতেই মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো জানিয়েছেন, তাঁরা একসঙ্গে কাজ করবেন। সকলে যাতে একসঙ্গে কাজ করতে পারেন সেই প্রচেষ্টা করতে হবে।

রাইমন্ডো আরও জানিয়েছেন,  এই তিনটি দেশ উৎপাদন, সেবা, প্রযুক্তি এবং শিল্পায়নের ক্ষেত্রে উন্নত অর্থনৈতিক দেশ। তাই নিজের দেশের জন্য নয় শুধু, গোটা বিশ্বের নিরাপত্তার দেখতে হবে। তাই বিশ্বের স্বার্থে তাঁদের একসঙ্গে কাজ করতে হবে। এই তিনটি দেশ একসঙ্গে কাজ করলে আরও বেশি উন্নত হবে বিশ্ব।

উদ্বোধনী এই ত্রিপক্ষীয় বৈঠকে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কেন সাইতো এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রী আহন দুক-গেউনের সঙ্গে যোগ দেন। বৈঠকের পর মন্ত্রীরা এক বিবৃতিতে জানিয়েছেন,  তাঁদের দেশের জনগন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়াতে তাঁদেরকেই এগিয়ে আসতে হবে। একজোট হয়ে কাজ করতে হবে। তাঁরা পরস্পরকে সহযোগিতা করতে প্রস্তুত। সকলে মিলে একসঙ্গে কাজ করবে তাঁরা।

সাইতো জানান, তিনজনই জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সহ দেশগুলি রাজি হয়েছে একসঙ্গে কাজ করার জন্য। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রী আহন জানিয়েছেন, এই বৈঠকটি তিনটি দেশের মধ্যে শিল্প সহযোগিতা ভাল সম্পর্ক বজায় রাখবে। শুধু তাই নয় এই তিনটি দেশ যৌথভাবে কাজ করে বিশ্বকে এক উন্নতির দিকে নিয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

নাইজেরিয়ায় বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা ২৯

চতুর্থবার চোখে অস্ত্রোপচার, কেমন আছেন ইমরান খান?

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা পাকিস্তানের, নিহত অধ্যাপক সহ ৭

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ