চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপতিত করল ইয়েমেনের হুথিরা

Custardy: Google

আর্ন্তজাতিক ডেস্ক: ইজরায়েলের জন্য আমেরিকার সামরিক সহায়তার অংশ হিসাবে ইয়েমেনের জল সীমায় নজরদারি চালাছিল আমেরিকা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপতিত করেছে, জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর আগেও যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপতিত করেছিল হুথি বিদ্রোহীরা। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথি বিদ্রোহীরা। এছাড়াও দেশটির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস সংঘাতে প্য়ালেস্তাইন যোদ্ধাদের পক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। ফলত এই অঞ্চলে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে হুথিরা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। তারা ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। তবে সেগুলোর বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। ২০০৭ সালে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হয় অত্যাধুনিক রিপার ড্রোন। এগুলোর একেকটির দাম প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার।

নির্মাতা সংস্থা জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেমসের তথ্যমতে, ড্রোনটি ঘণ্টায় সর্বোচ্চ ২৭৫ মাইল (৪৪২ কিলোমিটার) বেগে একটানা ৩৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার চালানোর সক্ষমতা রয়েছে এমকিউ-৯ ড্রোনের।

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ