গরমে শরীর ঠাণ্ডা রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন ‘টাঙ্গা তোরানী’

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই গরমে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রবল গরমের জেরে হাসফাঁস পরিস্থিতিতে খাদ্যতালিকার দিকে নজর দিতে বলেন চিকিৎসকরা। গরমে যখন ঘাম ঝরে, তখন শরীর সুস্থ রাখতে খাদ্য ও পানীয়র দিকে বিশেষ নজর দিতে হয়।

গরম যখন ঘাম ঝরায় শরীর সুস্থ রাখতে খাদ্য তালিকায় ও পরিবর্তন আনা দরকার। খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিৎ ঠান্ডা ভাত, টক দই, শাক সবজি, ফল এবং প্রচুর পরিমাণে জল। তবেই শরীর সুস্থ থাকবে। শরীর ঠাণ্ডা রাখতে আজ একটা আঞ্চলিক ঠান্ডা রেসিপি তৈরি করতে পারেন। এটি উড়িষ্যার একটি জনপ্রিয় রেসিপি। একদিনের পুরানো ভাত ও সামান্য কিছু মশলা সহযোগে বানিয়ে নিতে পারেন টাঙ্গা তোরানী।

এটি বানাতে প্রথমে লাগবে, আগের দিনের পুরানো ভাত, ঠান্ডা জল, টকদই, কাঁচালঙ্কা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুরপাতা, নুন, চিনি স্বাদমতো, গন্ধের জন্য অল্প তুলসী পাতা।

এবার জেনে নিন কিভাবে বানাবেন টাঙ্গা তোরানী। প্রথমে, একদিন আগের ভাত রান্না করে জল ঢেলে রেখে দিন। পরেরদিন সেই ভাত জলের মধ্যে ভালো করে চটকে নিন। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন জলটা। ওই জলের মধ্যে প্রয়োজন মতো জল, টকদই, হালকা আঁচে জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো নেড়ে সেটি দিতে হবে। তারমধ্যে লেবুর রস, কয়েকটা লেবু পাতার টুকরো, কাঁচালঙ্কা কুচি, নুন, চিনি স্বাদমতো দিয়ে দিন। এবার সমস্তটা ভালো করে ব্লেন্ড কের নিন। তারপর মিশ্রণটি ২-৩ ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। খাওয়ার আগে তুলসি পাতা ক্রাশ করে দিয়ে ঠান্ডা ঠান্ডা এটি পরিবেশন করুন।

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার