চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের কার্ডে এই দুটি ভুল করবেন না, ছারখার হয়ে যাবে নবদম্পতির সংসার

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে সব মিলিয়ে বিয়ের দিন রয়েছে ২১টি। বিয়ে- খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর পরিধি ব্যাপক। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। তাই নবদম্পতি যাতে বিয়ের পর সুখে আনন্দে থাকেন তার জন্য, বিয়ের কার্ড সম্পর্কিত কিছু নিয়ম মনে রাখা আবশ্যক।

বিয়ের কার্ডে বর-কনের ছবি দেওয়া এখন নতুন ট্রেন্ড। বাস্তু মতে কিন্তু এই কাজ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আধুনিক যুগে মানুষ অনেক কিছুই বিশ্বাস করে না ঠিকই, তবুও এতে নবদম্পতির উপর কুদৃষ্টি পড়তে পারে। নতুন জীবন শুরুর জন্য এটা মোটেই শুভ নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, বিয়ের নিমন্ত্রণপত্রের জন্য কালো এবং বাদামী রঙ এড়িয়ে চলা উচিত। লাল, হলুদ এবং গেরুয়ার মতো শুভ রঙ বিয়ের কার্ডের জন্য ইতিবাচক বলে বিবেচিত হয়।

বেশিরভাগ বিয়ের কার্ড বিয়ের পরে ফেলে দেওয়া হয়। অথচ দেখা যায় অধিকাংশ কার্ডে গণেশের ছবি থাকে। কিন্তু বিয়ে হয়ে গেলে কার্ড হয়ে যায় জঞ্জাল। তাই তা ফেলে দেওয়ায় বেশিরভাগ বাড়িতে নিয়ম হয়ে দাঁড়ায়। এতে সিদ্ধিদাতা গণেশের অসম্মান হয়। তাই মন চাইলেও কার্ডে কোনও দেব-দেবীর ছবি ছাপানো এড়িয়ে চলুন। ঠাকুর দেবতার ছোট ছোট মূর্তি বা ছবি দেওয়ার পরিবর্তে কার্ডে  ‘শ্রী গণেশায় নমঃ’, ‘শুভ বিবাহ’ বা ‘শুভ মঙ্গলম’-এর মতো শুভ বাক্য লিখতে পারেন।

কার্ড ছাপালেই তো শুধু হল না, কার্ড বিলিও তো করতে হয়। তাই কার্ড ছেপে বাড়িতে আসার পর আগে হলুদ সিঁদুর লাগান। তারপর সপ্তাহের চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিয়ের কার্ড বিতরণ শুরু করুন। বিয়ে অত্যন্ত শুভ কাজ। এর মাধ্যমে দুটি হৃদয় মিলিত হয়, দুই পরিবারের মধ্যে অম্ল মধুর সম্পর্ক তৈরি হয়। বৃহস্পতিবার হল লক্ষ্মীবার। তাই কার্ড বিলির জন্য সপ্তাহের এই দিনটিকেই সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। এতে নবদম্পতির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। বিয়ের পর কার্ডগুলি নদীতে ভাসিয়ে দিন। যত্র তত্র ফেলে দেবেন না ভুলেও।

Published by:

Share Link:

More Releted News:

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ