চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লুকোচুরি খেলতে খেলতে গুলি, হত শিশু    

নিজস্ব প্রতিনিধি, লখনউ:  খেলা চলছি লুকোচুরি (Hide and seek) । আচমকাই একটি শিশু (child) অন্য একটি শিশুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির (Shoot at) আওয়াজ, সেই সঙ্গে জখম শিশুর আর্তনাদ শুনে এলাকার মানুষ ছুটে আসে। আশঙ্কাজনক অবস্থা জখম শিশুটিকে তারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখনউয়ের কৌশাম্ভিতে, শনিবার বিকেলে।

স্থানীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবার কৌশাম্ভির (Kaushambhi)  এলাকার কয়েকটি শিশু লুকোচুরি খেলছিল। এদের মধ্যে একজনের হাতে ছিল পিস্তল (Pistol) । খেলতে খেলতে সে আচমকাই একজনকে গুলি করে। গুলিতে জখম শিশুটি রীতিমতো আর্তনাদ করতে থাকে। তাঁর গলার আওয়াজ শুনে এলাকার (local people) মানুষ ছুটে আসে। দেখে জখম শিশুটি রক্তে ভেসে যাচ্ছে (pool of blood) । যন্ত্রণায় ছটফট করছে। শিশুটিকে দ্রুত তারা হাসপাতালে (hospital)  নিয়ে যান। সূত্রের খবর হাসপাতালে যাওয়ার পথেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এলাকাবাসীর দাবি, আগ্নেয়াস্ত্র হাতে থাকা শিশুটির বাবা এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি (local politician)। তাই, পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না। পুলিশ সুপার (police super) পি হেমরাজ মীনা জানিয়েছেন, এটা নিছকই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লুকোচুরি খেলতে খেলতে ওই শিশুটি আলমারি থেকে পিস্তল (Pistol) বের করে। কোনওভাবে সে খেলার ছলে আঙুল দিয়ে ট্রিগার চেপে তাক করে। আচমকাই গুলি বেরিয়ে যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা (forensic experts) ঘটনাস্থলে গিয়েছে। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ