আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চায়ের কেজি ৯৯,৯৯৯ টাকা! কী এমন চা?

নিজস্ব প্রতিনিধিঃ রেকর্ড সৃষ্টি অসমের ডিব্রুগড়ের মনোহরী গোল্ড টি-র। অসমের গুয়াহাটির চা নিলাম কেন্দ্রে এক লক্ষ টাকা কেজি দরে বিক্রি হল এই চা। এই নিয়ে পরপর চারবার এই চা নিলামে উঠল। যদিও এইবছরেই তা সবচেয়ে বেশি দাম পেয়েছে। গত বছরে এই চায়ের ১ কেজির দাম পড়েছিল ৭৫ হাজার টাকা। এই বছর নতুন দামে বিক্রি হয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙল মনোহরী চা। চায়ের এই দাম পেয়ে রীতিমত উচ্ছ্বসিত চা বাগানের মালিক। গুয়াহাটি টি অকশন বায়ার্স অ্যাসোসিয়েশন-র তরফে বলা হয়েছে এমন এক বিষয় তাঁদের কাছে গর্ব। যদিও মনোহারী গোল্ড চায়ের দাম এর আগে কখনও এত হয়নি। 

বিশেষ স্বাদ ও গন্ধই মূলত এই চায়ের বিশেষত্ব। শুধু তাই নয় এর পাশাপাশি রয়েছে বহু গুণাগুণ। যা শরীর ও মনকে চাঙ্গা রাখতে পারে। প্রতি বছর যে চায়ের নিলামে মূল্য হয় এত সেই বিশেষ চা তৈরি করতে লাগে প্রায় ৬০০ জন। যারা প্রতিদিন এই টি এস্টেটে কাজ করেন। গত কয়েকবছর ধরেই এই চা আন্তর্জাতিক বাজারে নিজের মান ধরে রাখছে। যা খুবই গর্বের বিষয়। অন্যান্য চা পাতা থেকে তৈরি হলেও এই বিশেষ চা তৈরি হয় ছোট্ট কুঁড়ি থেকে। এই বিশেষ চা বানানোর পদ্ধতিও খুব সহজ নয়।  এই টি এস্টেটের সঙ্গে যারা যুক্ত তাঁদের মতে ভারতীয় চা আন্তর্জাতিক বাজারে খ্যাতি পাচ্ছে, ক্রেতারাও ভাল খারাপের মান বুঝতে পারছেন। তাই আগামী দিনে ভারত ‘স্পেশাল চায়ের হাব’ বলে তাঁদের আশা। 

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ