চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই সাবওয়েই এখন আমার বাড়ি: ১৩ বছরের ক্ষুদের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: খারকিভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ আগ্রাসনের শুরু হওয়ার পর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য যে যেদিকে পেরেছে, ভিটে-মাটির মায়া ত্যাগ করে সেদিকে চলে গিয়েছে। রুশ সেনার গোলাবর্ষণে ধুলোয় মিশে গিয়েছে স্কুল-কলেজ।খারকিভ কার্যত জনমানবহীন এলাকায়। অধিকাংশের আশ্রয়স্থল সাবওয়ে স্টেশন। বোমার হাত থেকে বাঁচতে সকলেই এই সাবওয়েতে আশ্রয় নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু ছবি। সাবওয়ে হয়ে উঠেছে অস্থায়ী আশ্রয়স্থল। গত দুমাস ধরে এই সাবওয়েতে থাকতে থাকতে সেটাই ১৩ বছরের অ্যালেক্সের কাছে নিজের ঘর-বাড়ি হয়ে উঠেছে। ঘরে যেমন নিজের জন্য তাঁর একটা বিশেষ জায়গা ছিল, এই সাবওয়ের এক কোণায় নিজের জন্য নিজের মতো করে তৈরি করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, নিজের হাতে আঁকা ছবি দেওয়ালে। একদিকে ঝুলছে তাঁর প্রিয় পুতুল। রয়েছে একটা ছোট ড্রয়াল। ড্রয়ারে রয়েছে পেন্সিল, রংপেনসিল। স্কুল-বন্ধ। বাড়ি থেকে আসার সময় ব্যাগে করে বই নিয়ে এসেছিল অ্যালেক্স। সেই বই পড়ে সময় কাটছে। অশান্ত পরিস্থিতিতে তার লেখাপড়া বন্ধ হয়নি। পড়া শেষ করে কাগজ নিয়ে ছবি আঁকা। যুদ্ধ কবে শেষ হবে, জানে না অ্যালেক্স। শুধু এটুকু বুঝতে পারছে, এই যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে। আগামীদিনে আরও অনেকে প্রাণ হারাবে। সে চায়, অবিলম্বে বন্ধ হোক এই আগ্রাসন। শান্তি ফিরে আসুক।

একটি  আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ১৩ বছরের অ্যালেক্স জানায়, ‘এটাই আমার বাড়ি। গত প্রায় দু মাস ধরে এই সাবওয়েতে বাড়ির সকলের সঙ্গে রয়েছি। বাড়ি ফিরতে চাই। আমি নিশ্চিত, যুদ্ধ একদিন না একদিন বন্ধ হবে।

আরও পড়ুন ‘মাছিও যেন গলে যেতে না পারে’, মারিউপোল দখলের পরে নির্দেশ পুতিনের

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ