চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রি-ওয়েডিংয়ে মসলিন শাড়ি, বাড়ি ফিরলেন ভিক্যাট

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের অনুষ্ঠান শেষ করে একে একে ছবি প্রকাশ্যে এনেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। প্রকাশ্যে এসেছে তাঁদের প্রি-ওয়েডিং ছবির কিছু ঝলক।

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল

যেখানে মসলিনের গোলাপি শাড়িতে দেখা মিলল ক্যাটের। আর ভিকির গায়ে ম্যাচিং শেরওয়ানি। ভিকি আর ক্যাটরিনার এই পোশাকটিও তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়।

ক্যাটরিনা কাইফ

জানা গিয়েছে, অভিনেত্রীর এই শাড়ি তৈরি করতে ১৮০০ ঘণ্টা সময় লেগেছে, এমনকি শাড়িটি তৈরি করতে ৪০ জন কারিগর হাত লাগিয়েছেন। তাঁরা সকলেই বাঙালি কারিগর। শাড়ির প্রত্যেকটা খুঁটিনাটি হাতে বোনা। বাংলার প্রাচীন ঐতিহ্য মসলিনকেই তুলে ধরা হয়েছে।

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল

এদিকে আজ বিকেলেই হানিমুন সেরে মুম্বই ফিরলেন এই নবদম্পতি। হালকা গোলাপি রঙের চুড়িদার, সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, ও হাতে চুড়িতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে।

অন্যদিকে ভিকি কৌশলকে দেখা গিয়েছে ঘিরে রঙের জামা ও বাদামি রঙের প্যান্টে। তবে হানিমুনের গন্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি কেউই।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ