বিশ্বকাপ জয়ের পরে ফের মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের তিন মাস বাদে ফের মাঠে নামছেন লিওনেল মেসি-ডি মারিয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৬ বছরের খরা কাটিয়ে গত বছরই কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বসেরার খেতাব জয়ের তিন মাস বাদে ফের মাঠে নামছে নীল জার্সিধারীরা। বুয়েনস আইয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসিরা। আর বিশ্বকাপ জয়ীদের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। আগামিকাল ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হবে ম্যাচ।

পানামার বিরুদ্ধে মাঠে নামার আগে আরও এক মাইলফলক স্পর্শ করার মুখে দাঁড়িয়ে রয়েছেন লিওনেল মেসি। পানামার বিরুদ্ধে গোল করলেই দেশ ও ক্লাবের জার্সি গায়ে ৮০০ গোল করার দুর্লভ নজির গড়বেন তিনি। আর্জেন্টিনার প্রাণভোমরার আগেই অবশ্য ওই রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খুব একটা ফর্মে দেখা যায়নি মেসিকে। বরং বিশ্বকাপের তুলনায় অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে তাঁকে। ফলে দেশের জার্সি গায়ে ফুটবলের রাজপুত্র জ্বলে উঠতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে গোটা ফুটবল বিশ্বের।

পানামার মতো দুর্বল দলের বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্টই চনমনে দেখিয়েছে মেসি-ডি মারিয়াদের। অনুশীলনে বেশ সতেজ ও ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে আলবেলিস্তেদের। যদিও অনেক সময়ে পচা শামুকে পা কাটে। ফলে পানামা ম্যাচকে হাল্কাভাবে না নেওয়ার জন্য মেসি-ডি মারিয়াদের আগাম সতর্ক করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলানি।

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক