চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রাজিলকে উড়িয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল মেসি-বিহীন আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালে আমেরিকার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দরকার ছিল মাত্র এক পয়েন্টের। কিন্তু মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ খেলার টিকিট জোগাড় করে নিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে ছাড়াই যেভাবে চিরশত্রুকে পর্যুদস্ত করলেন এনজো ফার্নান্দেজরা, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন আকাশি জার্সির সমর্থকরা।

বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু থেকেই পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে চেপে ধরে আর্জেন্টিনার খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ তুলে এনে হলুদ-সবুজ জার্সিধারীদের হাড়কাঁপুনি ধরিয়ে দেন। ম্যাচের চার মিনিটের মাথাতেই এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। সেই ধাক্কা সামলে ওঠার আগে ১২ মিনিটে নাহুয়েল মলিনার পাস ধরে দারুন এক ভলিতে ব্রাজিল্বর জাল কাঁপান এনজো ফার্নান্দেজ। জোড়া গোল হজম করার পরেই হুঁশ ফেরে দারিভাল জুনিয়রের শিষ্যদের। ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা গোল শোধের জন্য তেড়েফুঁড়ে নামেন। তার ফলও পান। আর্জেন্টিনার এক ডিফেন্ডারের ভুলে ২৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান ব্রাজিলের মিডফিল্ডার ম্যাথুজ কুনহা। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের ক্রস রিসিভ করে ডান পায়ে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার পক্ষে ব্যবধান ৩-১ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

 দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আগ্রাসী মেজাজে ঝাঁপিয়ে পড়েন এনজো-আলভারেজরা। ব্রাজিলের রক্ষণে বারবার হানা দিতে থাকে আলবিসেলেস্তেরা। তবে ফিনিশিংয়ের দুর্বলতার কারণে তিন কাঠির নিচে বল জড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৭১ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের জালে জড়ান গিলিয়ানো সিমিওনে। বহু চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি সেলসাওরা। একপেশে ম্যাচ হলেও দু’দলের খেলোয়াড়দের একাধিকবার মাথা গরম করতে দেখা গিয়েছে। বেশ কয়েকবার বিশ্রি ট্যাকলও করেছিলেন দু’দলের খেলোয়াড়রা। আর্জেন্টিনার রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজ এবং ব্রাজিলের এনড্রিককে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ