চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির বাঁ পায়ের জাদুতে খুলল গোলের দরজা, বেঁচে উঠল প্রায় ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলা মায়ামি

নিজস্ব প্রতিনিধি : মেসির বাঁ পায়ের জাদুতে খুলে গেল গোলের দরজা।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের পাস থেকে গোল করে সমতা ফেরালেন তালেকসকো সেগোভিয়া। আর তাতেই ২৩ মিনিটেই ১০ জনের দল হয়ে যাওয়া ইন্টার মায়ামি ২-২ গোলে ড্র করে শুরু করল মৌসুম।

ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাঁ পায়ে বল ঠেলে দেন তমাস আভিলেসের কাছে। ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোল করা ছাড়া কোনো উপায় ছিল না! মায়ামি ১০ জনের দল হয়ে যাওয়ার ৩ মিনিট পরই সমতা ফেরায় নিউইয়র্ক। মিতিয়া ইলেনিচের গোলে ১-১ করা দলটি এগিয়ে যায় ৫৫ মিনিটে। এবারের গোলদাতা আলোনসো মার্টিনেজ।

নিউইয়র্ক সিটি অগ্রগামিতা ধরে রেখেই ম্যাচটা যখন প্রায় শেষ করে ফেলছিল, তখনই আবার মেসি-ঝলক। মাঝ মাঠের একটু ওপরে সেগোভিয়ার কাছ বল পাওয়া মেসি অনেকখানি দৌড়ে সামনে এগিয়ে গিয়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেই সেগোভিয়াকে। ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করে সমতা আনেন।

তবে হারের খুব কাছ থেকে গিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচেই হাড়হিম ঘটনা প্রত্যক্ষদর্শী ছিল মায়ামি। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে গেছে আগেই।রেফারির দেওয়া যোগ করা ১১ মিনিটের ৯ মিনিটও শেষ।নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-১ গোলে তখনও পিছিয়ে ইন্টার মায়ামি। তখন একটাই প্রশ্ন উঠছে তবে কি হার দিয়েই মেজর লিগ সকারের(এমএলএস)নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে মেসির ইন্টার মায়ামি! এমন শঙ্কায় জাদুর বাক্স খুললেন মেসি। দেখালেন বাঁ পায়ের ভেলকি। আর তাতেই খুলে গেল গোলের দরজা।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ