চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির স্বপ্নভঙ্গ, রেকর্ড গড়ার আগেই পয়েন্ট নষ্ট  মায়ামির

নিজস্ব প্রতিনিধিঃ গোল করলেন না লিও মেসি। তাই ইন্টার মায়ামিরও হল না জয় । রবিবার ছিল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচ। আর সেই ম্যাচেই  নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে মেসির মায়ামি। ম্যাচের এগিয়ে গিয়েও পুরো তিন পয়েন্ট পেতে ব্যর্থ হল মেসি ব্রিগেড।  তাতেই ধাক্কা খেল মেসির দল।

প্লে-অফে আগেই  জায়গা করে নিয়েছিল ইন্টার মায়ামি। তাই এবার মেসির দলের স্বপ্ন ছিল রেকর্ড করার। কিন্তু নিউইয়র্ক সিটির সঙ্গে ম্যাচ ড্র হওয়ায় অধরাই থেকে গেল মেসির স্বপ্ন। এদিনের মাচে মায়ামিকে  প্রথম গোল পেতে সময় লেগেছিল প্রায় ৭৫ মিনিট। আর সেই গোলটি করেছিল লিওনার্দো কাম্পানা ।  কিন্তু অ্যাডেড টাইমের পঞ্চম মিনিটে  জেমস স্যান্ডসের গোলে সমতা ফেরায় নিউইয়র্ক সিটি।  আর তাতেই রেকর্ড গড়া হল না মায়ামির।

বর্তমানে মেজর লিগ সকারের ম্যাচে শীর্ষে থাকা মায়ামির পয়েন্ট ৩০ ম্যাচে ৬৪। তবে এই পয়েন্ট যদি ৭৩ হত তাহলেই মেসির দল গড়ত রেকর্ড। একথায় বলা যায় আগের ম্যাচগুলিতে মেসি গোল করবে আর ইন্টার মায়ামি জিতবে, এটাই যেন নিয়তি হয়ে গেছিল। আর এবার সেই রীতি ভাঙতেই রেকর্ড গড়া হল না মায়ামির।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ