পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্বে আজহার

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের টেস্ট দলের ভারপ্রাপ্য হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজহার মেহমুদকে। পিসিবির সঙ্গে তার চুক্তি হয়েছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। অর্থাৎ আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত টেস্টের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

জানা গিয়েছে, কোচ হিসেবে চলতি বছরের শেষ দিকে প্রথমবার দায়িত্ব পালন করবেন আজহার। পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে প্রথম সিরিজ খেলবে শান মাসুদের দল। সেখানেই কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

 পিসিবির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়েছে, ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে আজহারের। কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভজ্ঞতা রয়েছে। সেই কারণেই তাঁকে টেস্টের জন্য কোচ হিসেবে নির্ধারণ করা হয়েছে। কাউন্টি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা কোচিং ক্যারিয়ারে যথেষ্ট কাজ করতে হবে বেল জানিয়েছে। আজহারের অধীনে পাকিস্তান টেস্ট ফরম্যাটে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। টেস্টে ফল পাকিস্তান ভালো করবে বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সূত্রের খবর, আজহার মেহমুদ পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেছেন। পিসিবি’তে তিন ফরম্যাটের সহকারি কোচ হিসেবে তাঁকেই নির্ধারণ করা হয়েছে। সাদা বলের হেড কোচ গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পরপরই জেসন গিলেসপিও টেস্ট দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেই  অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আকিভ জাভেদ। কিন্তু পাকিস্তানকে সেইভাবে সাফল্যের মুখে দেখাতে পারেননি তিনি।

সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনকে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলের নতুন প্রধান কোচ নিয়োগ করেছে। তারপর টেস্টের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আজহারকে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের