ঘরে ঢুকেই টাইগার বধ সিংহের, বাংলাদেশকে ৭ উইকেটে হারাল প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি : মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচ হারের পর এখন ঘরের মাঠে বাংলাদেশ হারল দক্ষিণ আফ্রিকার কাছে। বাংলাদেশের দেওয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল প্রোটিয়ারা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল তাঁরা।

প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা দখলে নেয় ৩০৮ রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অলআউট হলে ১০৬ রানের লক্ষ্য পায় তাঁরা। আগের দিন আলোক স্বল্পতার কারণে না পারলেও চতুর্থ দিনের শুরুতেই নতুন বল নেয় দক্ষিণ আফ্রিকা। বোলিংয়ে আসেন কাগিসো রাবাদা। তৃতীয় বলে গিয়ে স্ট্রাইক পান নাঈম হাসান। প্রথম বলেই তিনি হয়ে যান এলবিডব্লিউ। ২৯ বলে ১৬ রান করা নাঈমকে ফিরিয়ে টেস্টে নিজের ১৫তম ফাইফার পূর্ণ করেন রাবাদা।

শুরুতে উইকেট তুলে প্রোটিয়াদের চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। প্রথম উইকেটের জন্য ইনিংসের দশম ওভার অবধি অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। তাইজুল ইসলাম এইডেন মার্করামকে বোল্ড করেন ২৭ বলে ২০ রান করার পর। ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি।দ্বিতীয় উইকেটটিও বাংলাদেশকে এনে দেন তাইজুল ইসলাম। ৫২ বলে ৪১ রান করা ওপেনার টনি ডি জর্জি তার বলে ক্যাচ দেন হাসান মাহমুদের হাতে। পরে অবশ্য বাংলাদেশকে আরও একটি উইকেট এনে দেন তাইজুল। তবে ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। এরপর রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্টাবস।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র