চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে খুন, অভিযুক্ত স্বামী

নিজস্ব প্রতিনিধি: মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার সামসি কান্ডারন এলাকায়। শনিবার সকালে স্থানীয়রা মেঝেতে পড়ে থাকতে দেখেন মহিলার রক্তাক্ত দেহ। এমন নৃশংস ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

পরিবার সুত্রে জানা গিয়েছে,  মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি। ৪০ বছর বয়স তাঁর। এই ঘটনায় অভিযুক্ত মৃত বধূর স্বামী।  ঘটনার পর থেকে অভিযুক্ত বেপাত্তা বলে জানিয়েছে পুলিশ। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক সমস্যা নিয়ে অশান্তি চলছিল। অভিযোগ,  স্ত্রী শুকতারা বিবির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত অভিযুক্ত স্বামী সেরাজুল। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। সেইসময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করে অভিযুক্ত স্বামী।এরপর সেখান থেকে পালিয়ে যায় সে। সেরাজুলের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়শই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ওই দম্পতির চার সন্তান রয়েছে। যাদের মধ্যে তিন ছেলে এবং এক মেয়ে। মেয়েটি নাবালিকা। ছেলেরা বাইরে কাজ করেন। ছেলেদের সাহায্যে এবং শুকতারা বিবি  নিজে কাজ করে সংসার চালাতেন। সেরাজুল হক কোনও কাজ করত না বলে স্থানীয়দের একটি অংশ জানায়। আর এই কাজ না করা নিয়েই মূলত তাদের মধ্যে অশান্তি ঝগড়া চলত।

শনিবার ভোর পাঁচটা নাগাদ প্রতিবেশিদের ঘরে ঘরে গিয়ে  ওই দম্পতির নাবালিকা মেয়ে খবর দেয়, মা-কে বাবা মারছে। এরপর পড়শিরা এসে দেখেন মেঝেতে পড়ে রয়েছে শুকতারা বিবির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের তিন নেতা, অভিষেকের হাত ধরেই বড় ভাঙন

নৈহাটিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

বেতন-বিতর্কে দীপ্সিতা, ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ পুর কর্মীদের

এবার জঙ্গলমহলে মোদি, রবিবারে চার মেগা সভা প্রধানমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ