চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লালনের ময়না তদন্ত নিয়ে সিবিআইয়ের আস্থা কম্যান্ড হাসপাতালেই

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হওয়া বকটুইয়ের অন্যতম প্রধান অভিযুক্ত লালনের (LALAN) ময়নাতদন্তের রিপোর্ট না পসন্দ সিবিআইয়ের। রিপোর্টে উল্লেখ রয়েছে ‘ভায়োলেন্ট’ শব্দের। স্পষ্ট উল্লেখ রয়েছে, মারধর করার। তাতেই আপত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআইয়ের আবেদন, দ্বিতীয়বার লালনের দেহের ময়নাতদন্ত হোক কম্যান্ড হাসপাতালে।

বুধবার ছিল, লালন রহস্যমৃত্যুর একটি মামলার শুনানি। শুনানির পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য। কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত নিয়ে মৃতের পরিবারের মত জানতে চেয়েছেন বিচারপতি।

অন্যদিকে, রামপুরহাটের সিবিআই অস্থায়ী ক্যাম্প কার্যত ফাঁকা। সিবিআইয়ের দাবি, নথি যাতে নষ্ট না হয় সেজন্যই তাঁরা ওই দফতর ছেড়ে এসেছেন। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, স্থানীয়দের বিক্ষোভের ভয়েই ‘পালিয়েছেন’ আধিকারিকরা। আজ, ওই দফতরে তদন্তে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। রাজ্যের তদন্তকারী সংস্থা লালন রহস্যমৃত্যুর তদন্ত করছে, তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তবে বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন খারিজ করেছে। হাইকোর্টের নির্দেশ, তদন্ত জারি রাখবে সিআইডি। 

সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছে লালন। অন্যদিকে মৃতের স্ত্রী এবং দিদির দাবি, ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়ে না মেলায় হুমকি দেওয়ার পরে মারধর করে খুন করা হয়েছে লালনকে। অভিযোগ, মারধর করা হয়েছে লালনের স্ত্রীকেও। ‘খুন’ করা হয়েছে এই অভিযোগ তুলে  সিবিআইয়ের রামপুরহাট এবং দুর্গাপুর অস্থায়ী ক্যাম্পে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ