দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে জল থেকে ডাঙায় উঠল আলিপুরের জলহস্তী, থাকবে চিকিৎসকদের কড়া নজরদারিতে

নিজস্ব প্রতিনিধি: আলিপুর চিড়িয়াখানার কর্তাদের চিন্তা কাটল।  কয়েক সপ্তাহ টানা জলে কাটানোর পর অবশেষে ডাঙায় উঠে এল চিড়িয়াখানার জলহস্তী। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর আপাতত সে অনেকটাই সুস্থ রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে টানা কয়েক সপ্তাহ অজানা কারণে দীর্ঘ সময় সময় জলের মধ্যেই থাকছিল জলহস্তী। খাবারের লোভে সাময়িক ভাবে ডাঙায় উঠলেও পুনরায় জলাশয়ে ফিরে যাচ্ছিল।  এমনকি এই হাড়কাঁপানো  ঠান্ডার রাতেও নাইট শেল্টারে কিছুতেই ফিরে যাচ্ছিল না। তাতেই চিন্তায়  ঘুম উড়েছিল চিড়িয়াখানার কর্তাদের। সেই চিন্তা দূর হল।

রবিবার সকালে সে নিজে থেকেই জল ছেড়ে ডাঙায় উঠে আসে বলে চিরিয়াখানা সূত্রে খবর, । চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে চিকিৎসা আর যত্নের কারণেই জল ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে সে। স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছে । চিরিয়াখানা কর্তৃপক্ষ আপাতত জলহস্তীকে দর্শকদের চোখের আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন । বর্তমানে সে চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকবে।

আরও পড়ুন: ‘কুরুচিকর দৃশ্যে নারীকে অসম্মান’, যৌনতায় ভরপুর ‘টক্সিক’ টিজারে ক্ষুব্ধ কর্ণাটক মহিলা কমিশন

অনেকদিন ধরে জলের মধ্যে কাটালে মারাত্মক খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। গত বছর সেপ্টেম্বর মাসে নন্দনকানন থেকে প্রজননের উদ্দেশ্যে এক জোড়া জলহস্তী আনা হয়েছিল। দুটি জলহস্তী আনার পর  স্ত্রী জলহস্তিটির মৃত্যু হয় কয়েক দিনের মধ্যেই। সঙ্গিনী কে হারিয়ে মুছে পড়েছিল পুরুষ জলহস্তিটি।  তবে সে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠেছিল। হঠাৎ জলে স্বেচ্ছা নির্বাসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু  করে। প্রথমে মনে করা হচ্ছিল পায়ে চোটের কারনে উঠতে পারছে না। রোগ নির্ণয়ের জন্য জলাশয়ের জল কমানো হলে জলহস্তীটির শারীরিক অবস্থা আরো খারাপ হয়।   চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল প্রাণইটি । কি হয়েছিল সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।  জলের ধারেই তার   খাবার দেওয়ার ব্যবস্থা করা  হয়।  কিন্তু সেই ভাবে কিছুই খেতে পারছিল না।  দীর্ঘক্ষণ জলে থাকলে যদি কোন ক্ষত সৃষ্টি  হলে সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেই চিন্তা দূর হল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ