দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শেষ হয়ে যাচ্ছে রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের(Bye Election of 4 Assembly Seats) প্রচারের সময়সীমা। তারপর আগামী বুধবার ওই ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য হবে ভোটগ্রহণ(Polling)। ১০ জুলাইয়ের সেই ভোটপর্ব যাতে নির্বিঘ্নে পার হয়ে যায় তার জন্য নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন(ECI)। আর তাই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। কমিশন জানিয়েছে, অতিরিক্ত আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force) মোতায়ন করা হবে ৪ বিধানসভা উপনির্বাচনের নিরাপত্তার জন্য। যে ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী ১০ জুলাই সেগুলি হল – উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ও কলকাতার মানিকতলা।

জানা গিয়েছে রায়গঞ্জে কমিশনে আগেই ১২ কোম্পানি বাহিনী মোতায়েন করেছিল। এখন নতুন করে যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে তার মধ্যে ৪ কোম্পানি পাঠানো হচ্ছে রায়গঞ্জে। অর্থাৎ সব মিলিয়ে রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রানাঘাট দক্ষিণে আগে থেকেই মোতায়েন ছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখন নতুন করে আরও ৪ কোম্পানি মোতায়েন হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে সেখানে থাকছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাগদায় ছিল ১৬ কোম্পানি, সেটা বাড়িয়ে করা হচ্ছে ২০ কোম্পানি। সেখানে নতুন করে মোতায়েন হয়েছে ৪ কোম্পানি বাহিনী। মানিকতলায় ছিল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেখানে নামছে আরও ৩ কেন্দ্রীয় বাহিনী। ফলে সেখানে থাকছে মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে বাংলার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কমিশন মোতায়েন করছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দিন ঘোষণার পরে পরেই জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য চেয়েছিল। সেই আর্জি মঞ্জুর হয়। পরে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করা যায় সেই জন্য আরও অতিরিক্ত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সব মিলিয়ে যে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মাঠে থাকছে তার মধ্যে BSF থাকছে ১৯ কোম্পানি, ITBP ও CRPF থাকছে ১৪ কোম্পানি করে, SSB থাকবে ১৩ কোম্পানি এবং CISF থাকছে ১০ কোম্পানি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ