চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চেতলায় নৃশংস খুনের জেরে ওসি বদল, ঘটনাস্থলে সিপি ও মেয়র

নিজস্ব প্রতিনিধি : মেয়রের ওয়ার্ডে নৃশংস খুনের ঘটনার পরেই চেতলা থানার ওসি বদল। ওসি সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় এলেন অমিতাভ সরখেল। নৃশংস খুনের পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। ৫জনকে চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে ২ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার।

কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় এখনো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চালানো হচ্ছে। কিন্তু কেন এই ঘটনা ঘটানো হল তা জানার চেষ্টা চলছে। আরও তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে। সেখানে স্পষ্ট ধৃতরা এরসঙ্গে সরাসরি যুক্ত। রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। যে লোহার শআবল দিয়ে হামলা চালানো হয়েছে, সেটিকে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মদ বা অন্য কারণ আছে কিনা জানার চেষ্টা চলছে। পুলিশ পেট্রোলিং নিয়মিত হয়। সেই কারণে ঘটনার প্রায় কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, চেতলায় একাংশে বহিরাগত ঘুরে বেড়াতে দেখা যায়। সেটাও দেখা হবে। এটি পরিকল্পিত খুন কিনা সেটাও জানার চেষ্টা চলছে। এলাকায় সিসিটিভিও বাড়ানোর কথা বলেছেন কমিশনার। মেয়র ফিরহাদ হাকিমও এদিন ঘটনাস্থলে গিয়েছেন। তিনি বলেছেন, আইন আইনের পথে চলবে।

জানা গিয়েছে, কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসর বসেছিল। সেখানেই কয়েকজন ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অশোক পাসওয়ান (৪৫)। চিৎকার চেঁচামেচির মধ্যেই আচমকাই অশোকের গলায় শাবলের রড ঢুকিয়ে দেয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন অশোক পাসওয়ান। ১০০ মিটার গিয়ে পড়ে যান তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের।

Published by:

Share Link:

More Releted News:

‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

‘পরিযায়ী শ্রমিকদের ধর্মগ্রন্থ ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলছে’‌, মন্তেশ্বরে বিস্ফোরক মমতা

বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ