চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিডিও ট্যুইট করে শুভেন্দুর প্রতি কুণালের প্রশ্ন, এ কেমন আদিবাসী প্রীতি!

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতির (PRESIDENT) নামে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। কড়া সমালোচনা করেছে বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। সেই শুভেন্দুরই একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (KUNAL GHOSH)। ওই ভিডিও ট্যুইট করে কুণালের প্রশ্ন, ‘এটা নিয়ে কী বলা হবে’?

কুণাল ঘোষ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, ‘অখিল গিরি ভুল করেছেন। তাঁর বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে’। তাঁর প্রশ্ন, এটা নিয়ে কী বলা হবে? এরপরেই আপলোড করা হয়েছে ভিডিওটি। ট্যুইটে আরও লেখা, বীরবাহা হাঁসদা (BIRBAHA HANSDA) সম্মানীয় মন্ত্রী। বিজেপির উচিৎ শুভেন্দু অধিকারীর করা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করা। কুণালের তিরে রয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ‘বারমুডা’ মন্তব্য করেছিলেন। (দিলীপ নিদান ছিল, বারমুডা পরার।) তৃণমূল মুখপাত্র খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রীকেও। গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বঙ্গ সফরে বিজেপির প্রচারে এসে যে টোনে বলেছিলেন, ‘ দিদি…ও দিদি’, তা ‘ইভ টিজিং’ বলে দাবি করেছেন কুণাল।

আরও পড়ুন: অখিল সমালোচনায় সরব হলেন রাজ্যের আরও দু’ই আদিবাসী মন্ত্রী 

ভিডিও’তে কী দেখা ও শোনা যাচ্ছে? শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে বলছেন, ‘এগুলা শিশু। এই দেবনাথ হাঁসদা, এই বীরবাহা, যে গুলা বসে আছে সেই গুলা শিশু। আমার জুতার তলায় থাকে’। এই বক্তব্যকে হাতিয়ার করেই এবার সরব হয়েছে তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ