উত্তুরে হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে পারদ! মঙ্গলবারই মরসুমের শীতলতম দিন

নিম্নচাপের ফাঁড়া কাটতেই বাংলায় হু হু করে নামছে পারদ। সোমবারের তুলনায় রাজ্যে ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের ফাঁড়া কাটতেই বাংলায় হু হু করে নামছে পারদ। সোমবারের তুলনায় রাজ্যে ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে। কনকনিয়ে উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়। যার ফলে সোমের তুলনায় মঙ্গলবারেও আরও দাপট দেখাবে শীত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারই মরসুমের শীতলতম দিন। নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে বাংলায় যখন শীত নিজের প্রভাব বাড়াচ্ছে, তখন রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঠান্ডার প্রভাবে কাঁপছেন মানুষ।

আলিপুর হাওয়া অফিসের তরফে বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। তবে সকালের দিকে কিছু এলাকা কুয়াশায় ঢাকতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার এই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রিতে। অর্থাৎ উত্তুরে হাওয়া যতই হু হু করে রাজ্যে ঢুকবে ততই পারদ নামবে, এর ফলে রাজ্যে জাঁকিয়ে বসবে শীত।

বঙ্গে শীতের শুরুটা ভালো হয়নি। কারণ উত্তুরে হাওয়াকে বারবার রাজ্যে ঢুকতে বাধা দিয়েছে পূবালি হাওয়া ও নিম্নচাপ। যার ঠ্যালায় অনেক দেরীতে রাজ্যে পড়েছে ঠান্ডা। মাঝে ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাবে উত্তুরে হাওয়া থমকে গিয়েছিল উত্তর ভারতেই। তবে এখন সমস্ত বাধা কাটিয়ে উত্তুরে হাওয়া প্রবেশের পথ পরিষ্কার। রাজ্যে তাই শীতের প্রবেশ হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে শীত লম্বা ব্যাটিং করবে রাজ্যে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ