চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবনের ঝুঁকি এড়াতে তিন কোটির বেশি দিয়ে বুলেটপ্রুফ মার্সিডিজ কিনলেন সলমান

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের জীবন কী আরও বিপদের মুখে? গাড়ির তালিকায় আবারও একটি নতুন বুলেটপ্রুফ গাড়ি যোগ করলেন অভিনেতা। গত কয়েক বছর ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সলমান খান। একাধিকবার মৃত্যু হুমকিও পেয়েছেন তিনি। তাঁর বাড়িতেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। তাই অভিনেতার সুরক্ষার্থে তাঁর নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি অভিনেতা নিজেও কড়া নিরাপত্তায় মুড়ে চলাফেরা করছেন। জানা গিয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে, সম্প্রতি বুলেটপ্রুফ মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ কিনেছেন সলমান, যার আনুমানিক মূল্য ৩.৪০ কোটি টাকা।

এই এসইউভিতে আর্মার্ড বডি প্যানেল এবং রিইনফোর্সড গ্লাস রয়েছে। মৃত্যুর হুমকির পরে আরও একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমান। এই বিলাসবহুল এসইউভি কেবল চেহারার জন্য নয়, এটি পারফরম্যান্সেও ভরপুর।পাশাপাশি অভিনেতার বাসভবনেও বুলেটপ্রুফ পরিবর্তন করা হয়েছে। Y+ সুরক্ষা বিবরণ সহ বাড়ানো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অভিনেতার নতুন বুলেটপ্রুফ হুডের নিচে 4.0-লিটার টুইন-টার্বো V8 ইঞ্জিন রয়েছে যা 48V মাইল্ড-হাইব্রিড সিস্টেমের সঙ্গে যুক্ত। পাশাপাশি এর 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং 4MATIC অল-হুইল ড্রাইভ রয়েছে। SUVটি মাত্র 4.9 সেকেন্ডে 0 থেকে ১০০ কিমি/ঘন্টা গতি অতিক্রম করতে পারে। ২৫০ কিমি/ঘন্টার কাছাকাছি গতিতে পৌঁছতে পারে।

তবে, এটি খানের প্রথম বুলেটপ্রুফ গাড়ি নয়। তার পুরনো টয়োটা ল্যান্ড ক্রুজারও বুলেটপ্রুফ। গত বছর সলমানের মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বাইকে করে আসা দুই ব্যক্তি গুলি চালিয়ে পালায়। পরে, অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে মেরে ফেলে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এতকিছুর কারণে সলমানকে Y+ নিরাপত্তা দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে, তিনি তাঁর বাড়ির বারান্দা এবং জানালায় বুলেটপ্রুফ কাচ লাগিয়েছেন। ঈদে মুক্তি পাওয়া ‘সিকন্দার’-এর প্রেস কনফারেন্সে সলমান জানিয়েছিলেম যে, তিনি বিপদের মুখোমুখি হচ্ছেন। তবে তিনি ঈশ্বরের কাছে তাঁর জীবন ছেড়ে দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ