চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার ফুটে উঠবে উত্তর কলকাতার এই পুজো মণ্ডপে

নিজস্ব প্রতিনিধি: সেজে উঠেছে তিলোত্তমা। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর মোটে কটা দিন বাকি। হিসেবমতো ২০ দিনও নেই হাতে। করোনার সময়কাল পেরিয়ে এই বছর তিলোত্তমা নতুনভাবে সাজবে আগমনীর আরাধনায়। গত দু বছরে বিশ্বের ওপর দিয়ে কত ঝড়-ঝাপটাই গিয়েছে। তার মধ্যে একটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার বিভীষিকাময় আক্রমণে বিধ্বস্ত হয়েছেন ইউক্রেনবাসী।

ক্ষমতা জাহিরের লালসায়, রাশিয়ার আক্রমনে ক্ষতবিক্ষত হয়েছে ইউক্রেন। আর এই ধ্বংসলীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। কখনও গুড়িয়েছে বহুতল অফিস, হাসপাতাল, স্কুল আবার কখনও ঘরছেড়ে ভিনদেশে পাড়ি দিয়েছেন লক্ষ লক্ষ দিশেহারা মানুষ। একদিকে ইউক্রেনের করুণ দৃশ্য, অন্যদিকে বাংলার দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতির সাফল্য। এবার সবটাই ফুটে উঠবে কলকাতার দুর্গাপুজোয়।ইউক্রেন ও রাশিয়ার গোলাবর্ষণ, ‘দানব’ রাশিয়ার আক্রমণ। বাঁচার তাগিদ হারিয়ে ফেলা মানুষের হাহাকার। সবটাই এবার ফুটিয়ে তুলবেন শিল্পী অভিজিৎ গণ। ৩৯ তম বছরে নজরুল পার্ক উন্নয়ন সমিতি এবার এই আঙ্গিকেই পুজোর আয়োজন করছে।

সঙ্গে থিমের নামকরণ করেছেন তাঁরা ‘অসমাপ্ত’। গতবছর বাগুইহাটির এই ক্লাবের মণ্ডপজুড়ে সেজে উঠেছিল রাজ্যের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীভাণ্ডার। এবার সেখানেই তৈরি হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরকম একটা থিমের প্যাণ্ডেল যে ফের সাড়া ফেলবে তা বলাই বাহুল্য!

Published by:

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ