বেলপাহাড়ির লোধা শবর অধ্যুশিত ভাড়ারুপাল গ্রামে তীব্র জল সংকট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বেলপাহাড়ির ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের লোধা শবর অধ্যুশিত ভাড়ারুপাল গ্রামে তীব্র জল সংকট। তারাফেনি নদীর জল একমাত্র ভরসা। তিন লক্ষ টাকা ব্যয়ে বছর খানেক আগে পানীয় জলের পাম্প ও ট্যাঙ্ক বসানো হলেও মিলছে না জল।

ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের ভেলাইডিয়া গ্রাম পঞ্চায়েতের ভাঁড়ারুপাল গ্রাম টি লোধা শবর অধ্যুষিত গ্রাম । ওই গ্রামে ২২ টি লোধা শবর পরিবার বসবাস করেন। ভাড়ারুপাল গ্রামে(Bhararupal Village) পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় তিন লক্ষ টাকা খরচ করে দু বছর আগে পাম্প বসানো হলেও সেই পাম্প থেকে জল পড়ছে না। ওই গ্রামে একটি টিউবয়েল রয়েছে,যাতে টিপ টিপ করে জল পড়ে। এক বালতি জল ভর্তি করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে । যার ফলে প্রায় ১ কিলোমিটার দূরে থাকা তারাফেনী নদী(Tarafeni River) থেকে জল এনে ব্যবহার করতে হয় গ্রামবাসীদের । ওই গ্রামের বাসিন্দারা বলেন, পাম্প আছে জল নেই।

প্রশাসনকে বারে বারে জানিয়ে ও কোন সূরাহা হয়নি।দূর থেকে জল আনতে গিয়ে সমস্যায় পড়তে হয়।নদীর জল থেকে শরীরে সমস্যা দেখা দেয়। যার ফলে আমরা পানীয় জলের তীব্র সংকটে পড়েছি । দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে গ্রামবাসীরা আন্দোলন শুরু করতে বাধ্য হবেন বলে জানান।শাসকদলকে কটাক্ষ জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতর।

বিনপুর(Binpur) দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা বলেন, যেখানে পাম্প বসানোর জন্য বোরিং করা হয়েছিল,সেখানে জল স্তর পাওয়া যায়নি। নতুন করে অন্য জায়গায় বোরিং করা হবে। আগামী সাত দিনের মধ্যে ওই গ্রামে পানীয় জলের সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য