চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনা কাঁটায় হরিদ্বারে বন্ধ সংক্রান্তির পুন্যস্নান

নিজস্ব প্রতিনিধি: শিয়রে করোনার চোখ রাঙানি, বাড়তি চিন্তা ওমিক্রন। এর মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। মকর সংক্রান্তির পূণ্যতিথিতে গঙ্গায় স্নান বন্ধ করে দিল উত্তরাখণ্ড সরকার। মকর সংক্রান্তির তিথিতে পুণ্য সঞ্চয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হরিদ্বার ও হৃষীকেশের গঙ্গায় পুণ্য স্নান করেন। কিন্তু দেশে এই মূহূর্তে করোনার বাড়বাড়ন্ত। তাই এই পুণ্য স্নানে বহু মানুষ সংক্রমিত হতে পারে। সেই আশঙ্কায় তড়িঘড়ি মকর সংক্রান্তির পুণ্য স্নান বন্ধের নির্দেশ দিয়েছে হরিদ্বারের জেলাশাসক বিনয়শঙ্কর পাণ্ডে।

তিনি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ওইদিন কোনও পুণ্যার্থীকে গঙ্গায় নামতে দেওয়া হবে না। হর কি পৌর ঢোকার ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। ১৪ জানিয়ারি রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশ্য কার্ফু জারি থাকবে। হর কি পৌরে প্রতিবছর লক্ষাধিক মানুষ মকর সংক্রান্তি তিথিতে পুণ্য স্নান সারেন। কিন্তু দেশে এই মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। সোমবার যা একলাফে বেড়ে গিয়েছিল অনেকটাই। ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন সোমবারে। গতকালের তুলনায় সেই সংক্রমণের গ্রাফ কিছুটা কমেছে গোটা দেশে। দেশে এই মুহূর্তে সংক্রমণের পজিটিভিটি রেট ১০.৬৪ শতাংশে।

তাই মকর সংক্রান্তির পুণ্য স্নান আপাতত বন্ধ রাখা হচ্ছে হরিদ্বারে।

Published by:

Share Link:

More Releted News:

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ