চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

নিজস্ব প্রতিনিধি: অবশেষে তামিলনাড়ু থেকে গ্রেফতার হলেন নয়ডা শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’। বিক্ষোভের সাতদিন পর অবশেষে পুলিশের জালে আদিত্য আনন্দ নামে ওই অভিযুক্ত। তাঁকে যৌথভাবে তামিলনাড়ুর তিরু চিরাপল্লি রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে গৌতম বুদ্ধ নগর পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স। তাঁর মাথার মূল্য ছিল ১ লক্ষ টাকা এবং ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পুলিশ জানিয়েছে, গৌতম বুদ্ধ নগর এলাকায় শ্রমিক আন্দোলন চলাকালিল সহিংস বিক্ষোভের মূল পরিকল্পনাকারী ছিলেন আনন্দ। তাঁর বিরুদ্ধে ফেজ-২ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। স্থানীয় আদালত থেকে তাঁর গ্রেফতারের জন্য একটি জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছিল।

কর্মকর্তাদের মতে, জেলায় শ্রমিকদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ চলাকালে উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তাঁকে খুঁজে বের করার জন্য একাধিক রাজ্যে অভিযান চালানোর পর অবশেষে তামিলনাড়ুতে গতকাল তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আরও আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, গত সোমবার তীব্র যানজটে কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল নয়ডা। সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছিল, যার জেরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় হাজার হাজার অফিসগামী মানুষকে। এই যানজটের কারণ ছিল কারখানার শ্রমিকদের বিক্ষোভ। বেতন বৃদ্ধির দাবিতে উত্তরপ্রদেশের নয়ডাতে একাধিক সংস্থার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ক্ষুব্ধ কর্মীরা বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে যান চলাচল প্রায় স্তব্ধ করে দেন। বিশেষ করে নয়ডা ফেজ-২ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।

বিক্ষোভকারীদের একাংশ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছিল। তিন থেকে চার দিন ধরে কর্মীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন। আন্দোলনকারীদের প্রধান দাবি, বর্তমান ১৩ হাজার টাকার বেতন বাড়িয়ে অন্তত ২০ হাজার টাকা করা, ওভারটাইমের যথাযথ পারিশ্রমিক প্রদান এবং ছুটির আলাদা ব্যবস্থা চালু করা। বহু কর্মী একত্রিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ করেন। কোথাও কোথাও বিক্ষোভকারীরা গাড়ির সামনে শুয়ে পড়ে যান চলাচল বন্ধ করে দেন। এরপর ঘটনাস্থলে বড় সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। অবশেষে এই বিক্ষোভের সাতদিন পর হামলার মূল পরিকল্পনা কারী পুলিশের জালে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ