চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাটি গায়িকার কনসার্টে ‘ডলার বৃষ্টি’! ইউক্রেনের জন্য সংগ্রহ করলেন ৩ লক্ষ ডলার

নিজস্ব প্রতিনিধিঃ এক মাসেরও বেশী সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘাতে  বিধ্বস্ত ইউক্রেনীয় শহরগুলির পাশে দাঁড়াতে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বের একাধিক দেশ। শুধু দেশ নয়, গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে যে আগ্রাসন শুরু করেছে  রুশ বাহিনী তাঁর জেরে ইতিমধ্যেই শ্মশানের রুপ নিয়েছে ইউক্রেনের অধিকাংশ শহর। আর তাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে দেশের পাশাপাশি দেশ বিদেশের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। মার্কিন যুক্তরাষ্ট্রের এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজন করা গানের কনসার্টে অসাধারণ গুজরাটি গান গেয়ে ইউক্রেনের জন্য একদিনে প্রায় তিন লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুল্যে যা প্রায় ২.২৫ কোটি টাকা) সংগ্রহ করলেন এক গুজরাটি লোকশিল্পী। 

জানা যাচ্ছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রবিবার বিকেলে আমেরিকার জর্জিয়ার আটলান্টায় একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অনুষ্ঠানেই গুজরাটি লোক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী গিতাবেন রাবারি। তাঁর অসাধারণ গান এবং অনবদ্য পরিবেশনে মুহূর্তে জমে ওঠে গানের আসর। কিছুক্ষণের মধ্যেই ওই কনসার্টে শুরু হয় ‘ডলার বৃষ্টি’। গিতাবেনের মনোমুগ্ধকর গান শুনে তাঁকে মুঠো মুঠো টাকা পুরষ্কার দিতে শুরু করে ওই অনুষ্ঠানে আগত দর্শকরা। মুহূর্তের মধ্যে গানের মঞ্চ ডলারে ঢেকে যায়।

জানা যাচ্ছে, ওই গুজরাটি লোকশিল্পী একদিনেই গান গেয়ে তিন লক্ষ ডলার সংগ্রহ করেছেন। তিনি যে সংস্থার হয়ে এদিন সংগীত পরিবেশন করেছেন সেই সুরাত লেউভা প্যাটেল সমাজ (SLPS) সংস্থা এই মুহূর্তে ইউক্রেনের সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের নানাভাবে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু রবিবারের আগে এত বিপুল পরিমাণ অর্থ তারা কোনওদিনই সংগ্রহ করতে পারেনি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই শিল্পীর অনুষ্ঠানের কিছু ক্লিপিং। যেখানে দেখা গিয়েছে তাঁর গানে মুগ্ধ হয়ে মঞ্চে ডলারের বন্যা বিয়ে দিয়েছেন তাঁর অনুষ্ঠানে আসা দর্শকরা।    

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ