চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাউডার দিয়ে চিহ্নিত কন্টেনার খুলতেই চক্ষু চড়ক গাছে গোয়েন্দাদের

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর:  কন্টেনারের গায়ে পাউডার। আর তাতেই সন্দেহ হয় গোয়েন্দাদের। আর কন্টেনার খোলার পর তাঁরা যা দেখলেন তা তাদের অজ্ঞান হওয়ার পক্ষে যথেষ্ট। দুই কন্টেনারে হেরোইন, বাজার মূল্য ১৯ হাজার কোটি টাকা। আর ওই মাদক এসেছে সুদূর আফগানিস্তান থেকে। একটা কন্টেনারে হেরোইন ছিল দু হাজার কেজি, একটি কন্টেনারে মাদক ছিল এক হাজার কেজি।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মুন্দ্রা বন্দরে দুটি কন্টেনার এসেছিল। দুটি কন্টেনারের গায়ে পাউডার লাগানো ছিল। তাতেই গোয়েন্দাদের সন্দেহ হয়। কন্টেনার দুটি তারা আটক করেন। কন্টেনার খোলার পর তাঁরা দেখেন দুটি কন্টেনার মাদকে ঠাসা। গোয়েন্দারা নিশ্চিত, মাদক ভারতেই পাচারের জন্য আনা হয়েছিল। ইরান থেকে ওই বিপুল পরিমাণ মাদক কন্টেনারবন্দি করে জাহাজে তোলা হয়।গোয়েন্দারা নিশ্চিত, এই পাচারের সঙ্গে আফগান নাগরিক জড়িত। তাদের সঙ্গে ভারতের যোগাযোগ কীভাবে,সেটাই গোয়েন্দাদের ভাবিয়ে তুলছে।

গুজরাতে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ার পরই আমদাবাদ, দিল্লি, চেন্নাই, গান্ধিধাম এবং মাণ্ডবীতে তল্লাশি চালাচ্ছেন ডিআরআই-এর আধিকারিকরা। এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে ডিআরআই।

বিশ্বের সবচেয়ে বড় হেরোইন উৎপাদক দেশ আফগানিস্তান। বিশ্বের মোট উৎপাদনের ৮০-৯০ শতাংশ এই দেশ থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। তালিবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে এই মাদকের উৎপাদন বহু গুণ বেড়ে গিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ