চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুল পথ নির্দেশ GPS এর, নির্মীয়মান সেতু থেকে নিচে গাড়ি পড়ে মৃত্যু তিন জনের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ইন্টারনেট সর্বত্র নিজের জাল বিস্তার করলেও কিছুক্ষেত্রে রয়ে গিয়েছে খামতি, আর সেই খামতির কারণেই আজ তিনজনের অকালমৃত্যু(Accidental Death) ঘটেছে। এদিন রবিবার একটি নির্মীয়মাণ সেতু থেকে রামগঙ্গা(Ramganga) নদীতে পড়ে যায় আস্ত একটি গাড়ি। এই দুর্ঘটনার জেরেই তিনজনের মৃত্যু(Death Incident) হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল দশটার দিকে খালপুর-দাতাগঞ্জ সড়কে। দুর্ঘটনাগ্রস্থ ওই গাড়িটি বরেলি থেকে দাতাগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যপালের কীর্তি, রাজভবনে বসালেন নিজের আবক্ষ মূর্তি

গাড়িতে জিপিএস ব্যবহার করে নেভিগেট করার সময়, সেতুর একটি ক্ষতিগ্রস্ত অংশের দিকে ভুলবশত এগিয়ে যায় গাড়িটি, কিন্তু যতক্ষণে চালক বিষয়টি বুঝতে পেরেছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়িটি দ্রুতগতিতে সেতুর ভাঙা অংশে এসে পৌঁছয় এবং সেখান থেকে সোজা রামগঙ্গায় পড়ে যায়। চলতি বছরের শুরুর দিকেই বন্যার কারণে সেতুর সামনের অংশ নদীতে ভেঙে পড়েছিল, কিন্তু এই পরিবর্তনটি জিপিএসে আপডেট করা হয়নি। যার ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ জালিয়াতি রুখতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক থাকার নির্দেশ নবান্নের

এরপরই ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ। তাঁদের উদ্যোগেই মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। এরপর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা আশুতোষ শিবম জানিয়েছেন, ভুল জিপিএসের কারণেই গাড়ির চালক বিভ্রান্ত হয়ে পড়েন। সেতুটি যে নিরাপদ নয় তা জানতেন ওই গাড়ির যাত্রীরা। তবে শুধু ভুল জিপিএস-এর বিষয়টি দুর্ঘটনার একমাত্র কারণ নয়। আশুতোষ শিবম বলেন, নির্মীয়মাণ সেতুর আশেপাশে কোথাও বিপজ্জনক এলাকার নির্দেশিকা বোর্ড ছিল না, এর ফলেই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ৩ জনের পরিচয় উদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। 

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ