চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেট্রো বিপর্যয় এবার বেঙ্গালুরুতে, পিলার ভেঙে হত মা ও শিশু

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু:  কলকাতার পর মেট্রো বিপর্যয়  বেঙ্গালুরুতে।

মঙ্গলবার এখানকার আউটার রিংরোডে মেট্রোর একটি পিলারের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন দুই বছরের শিশু এবং তাঁর মা। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পিলারের তলায় চাপা পড়ে দুই বছরের বিহান এবং তাঁর মা তেজস্বিনী (৩০)। এরা দুইজনে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন। আউটার রিং রোডের ওপর দিয়ে যাওয়ার সময় একটি নির্মীয়মাণ পিলার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পিলারের তলায় চাপা পড়ে বিহান ও তাঁর মা। ঘটনাস্থলে আশে-পাশে থাকা মানুষজন দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকেরা মা ও শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, ঘড়িতে তখন সবে ১১টা বেজেছে। আউটার রিং রোডের ওপর দিয়ে স্কুটারে করে যাচ্ছিল বিহান ও তাঁর মা তেজস্বিনী। আচমকাই ৩৫ থেকে ৪০ ফুট লম্বা একটি পিলার কয়েক ফুট উঁচু থেকে তাদের মাথার ওপর পরে। ওই স্কুটারে পিছনে ছিল আরও কয়েকটি দুই চাকা ও চার চাকার যান। তারা দ্রুত ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। পরিবার বেঙ্গালুরু মেট্রো রেলওয়ে কর্পোরেশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করেছে। এই খবর লেখা পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

আরও পড়ুন দোহার মেট্রো যেন বনগা লোকাল, ভীড়ে দরজাই বন্ধ হয় না

Published by:

Share Link:

More Releted News:

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ