চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মণিপুর হিংসা তদন্তে ৫৩ সদস্যের টিম তৈরি করল সিবিআই

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুর সহিংসতা অব্যহত। জাতিগত সংঘর্ষে জর্জরিত উত্তর-পূর্বের এই রাজ্য। এই পরিস্থিতিতে নজিরবিহীন পদক্ষেপ সিবিআই-এর। ৫৩ সদস্যের টিম তৈরি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এর মধ্যে ২৯ জনই মহিলা। মণিপুর রাজ্যে অবিরত চলতে থাকা হিংসার ঘটনার তদন্ত করবেন তাঁরা।

এই টিমের তদন্তের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। তাঁর অধীনে থাকছেন তিনজন ডিআইজি। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলাগুলির তদন্তের জন্য ২ জন মহিলা অ্যাডিশনাল এসপি এবং ৬ জন মহিলা ডিএসপিকে নিয়োগ করা হয়েছে। এছাড়া ১৬ জন ইন্সপেক্টর এবং ১০ জন সাব ইন্সপেক্টর থাকছে ওই দলে।

মে মাস থেকে এই রাজ্যে জাতিগত সহিংসতা চলছে। উত্তেজনা এড়াতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।  এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি অভিযোগ দায়ের করা হয়েছে।এই বিশাল তদন্ত প্রক্রিয়ায় যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে তাই ৫৩ জন সদস্যের দলে কোন মণিপুরের আধিকারিককে রাখা হয়নি।  

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ