2G কেলেঙ্কারির মাস্টারমাইন্ড এ রাজা, জড়িত অনিল আম্বানির রিলায়্যান্সও

চার্জশিট দাখিলে চরম অস্বস্তিতে সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২জি স্ক্যামের মাস্টারমাইন্ড প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষস্থানীয় ডিএমকে নেতা এ রাজা।

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই  বুধবার কেলেঙ্কারির প্রথম চার্জশিট জমা দিল। চার্জশিটে এ রাজা ছাড়া নাম রয়েছে প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, ইউনিটেক কর্তা সঞ্জয় চন্দ্র, ডিবি রিয়েল্টির শীর্ষকর্তা বিনোদ গোয়েঙ্কা, সোয়ান টেলিকমের ম্যানেজিং ডাইরেক্টর সাহিদ বালওয়ার। চার্জশিটে যে সব সংস্থার নাম রয়েছে তার মধ্যে অনিল আম্বানির রিলায়্যান্সেও রয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে রিলায়্যান্সের নাম জড়িয়ে যাওয়ায় কেন্দ্রের অস্বস্তি যে বহুগুণ বেড়ে গেল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এর কারণ, প্রথমত কিছুদিন আগে প্রধানমন্ত্রী দেশজুড়ে 5-G পরিষেবার শুভ সূচনা করেন। যে সব সংস্থা কয়েকটি শহরে এই পরিষেবা দিতে চলেছে, তার মধ্যে অনিল আম্বানির রিলায়্যান্সও রয়েছে। সেই সংস্থার নাম স্পকট্রাম কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া যে সরকারের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া এই চার্জসিটে তৈরি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। যে সংস্থার বিরুদ্ধে হামেশাই অভিযোগ ওঠে অ-বিজেপি সরকার বা বিজেপি বিরোধী নেতাদের হেনস্থা করার।  হেনস্থা করার নির্দেশ দেয় কেন্দ্রে আসীন শাসকদল। 

এই টু-জি কেলেঙ্কারি নিয়ে তৎকালীন বিরোধী দল সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়। তারা দাবি তোলে সিবিআই তদন্তের। বিরোধী শিবিরের দাবি ছিল, কম দামে মুষ্টিমেয় কয়েকটি সংস্থাকে ২জি স্পেক্ট্রামের বরাত পাইয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের দাবি মেনে তৎকালীন সরকার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়। কেলেঙ্কারির সঙ্গে প্রাক্তন মন্ত্রী এ রাজার নাম জড়িয়ে পড়ায় কংগ্রেসের অস্বস্তি বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাদের থেকেও বেশি অস্বস্তিতে পড়বে কেন্দ্রে আসীন বর্তমান শাসকদল। 

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!