চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার ময়দা-সহ একাধিক পণ্য রফতানি নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গম রফতানির ওপর অনেক আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। এবার সেই তালিকায় যুক্ত হল আরও কয়েকটি পণ্য। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত রফতানি করা যাবে না ময়দা (maida) , হোলমিল আটা (wholemeal atta) , রেজাল্টট্যান্ট আটা (ময়দা-সুজি তৈরির পর পরে থাকা আটা)। নতুন নির্দেশিকা কার্যকর হবে চলতি মাসের ১২ তারিখ থেকে। এই সব পণ্যের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডাইরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (DGFT)।

দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, DGFT গত ৬ জুলাই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, যে সব সংস্থা তালিকাভুক্ত পণ্য রফতানি করে বা তালিকাভুক্ত পণ্য বিক্রি করে, তারা বিদেশে এই সব পণ্য রফতানি করতে চাইলে ডিজিএফটির (DGFT) আগাম অনুমতি নিতে হবে।

গত ১৪ মে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি)(DGFT)-এর পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে।  আটা-ময়দার মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র সে দফায় গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার রফতানি নিষেধের তালিকায় যুক্ত হল আর কয়েকটি দানাশস্যে থেকে উৎপাদিত খাদ্য সামগ্রী।

গত মে মাসে কেন্দ্র গম (wheat)রফতানি আইন সংশোধন করে। নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে সরকারের তরফ থেকে বলা হয়, দেশের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিবেশি (neighbouring) দেশে কখনও খাদ্যপণ্যের সংকট দেখা দিলে বন্ধু দেশ হিসেবে ভারত যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সে কারণে গম (wheat) রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন আটা-ময়দার বেলাগাম দাম রুখতে গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র

Published by:

Share Link:

More Releted News:

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ