চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজি কিনে ফেরার পথে চলন্ত স্কুটারেই বিস্ফোরণে মৃত্যু হল বাবা-ছেলের

নিজস্ব প্রতিনিধি: সাত বছরের ছেলেকে নিয়ে বাবা গিয়েছিলেন বাজি কিনতে। ঠিক ছিল দীপাবলির সন্ধ্য়ায় বাড়িতে বাজি পোড়ানো হবে। সকলে মিলে দীপাবলির উৎসবে মাতবেন। কিন্তু সেটাই হল কাল, দীপাবলির সন্ধ্য়ার আগেই মর্মান্তিক ঘটনায় প্রাণ গেল বাবা ও ছেলের। একটি স্কুটিতে বাজি কিনে ফেরার পথেই সেই বাজি ফেটে গেল আচমকা, তাতেই ঝলসে গেলেন দুজনে। পাশাপাশি আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়েছেন ওই বিস্ফোরণে। ঘটনাটি তামিলনাড়ুর ভেল্লুপুরম জেলার আরিয়ানকুপ্পমের।

জানা যাচ্ছে, আরিয়ানকুপ্পমের বাসিন্দা কালাইনেসান (৩৫) তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে নামিয়ে সাত বছরের ছেলে প্রদেশকে নিয়ে বাজি কিনতে গিয়েছিলেন স্থানীয় বাজারে। ওই ব্যক্তি স্থানীয় মোটর মেকানিক। দুই ব্যাগ ভর্তি বাজি কিনে স্কুটিতে চাপিয়ে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরছিলেন কালাইনেসান। পথেই আচমকা বিস্ফোরণ হয় ওই বাজিতে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভয়াবহ ওই বিস্ফোরণ এবং মর্মান্তিক পরিনতি দেখে শিউরে উঠছেন অনেকেই। ভিডিওতে দেখা যাচ্ছে পলিথিনের ব্যাকে বাজি ভরে স্কুটির সামনেটায় রেখেছিলেন ওই ব্যক্তি। তাঁর উপরেই বসিয়েছিলেন সাত বছরের ছেলেকে। সামনে একটি পুলিশের ব্যারিকেড থাকায় সম্ভবত ব্রেক কষেছিলেন তিনি। তাতেই ঘর্ষণে ওই বাজি একসঙ্গে বিকট শব্দে ফেটে যায়। রাস্তায় হঠাৎ জোরালো বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা ছুটে এসে দেখেন ঝলসানো দু’টি দেহ রাস্তার দু’পাশে ছিটকে পড়ে আছে।

পাশ দিয়ে আরও একটি মোটরসাইকেল আসছিল। তাতেও দুজন আরোহী ছিলেন। বিস্ফোরণের অভিঘাতে ওই দুজনও গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ওই পিতা-পুত্রের দেহদুটি পুরোপুরি ঝলসে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই আরিয়ানকুপ্পমে দীপাবলির আনন্দ ফিকে হয়ে যায়।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ