নথি এখন না দিলেও হবে, বিহারে ভোটার লিস্ট নিয়ে নয়া বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিতর্ক চলছে বিহারে ভোটার তালিক সংশোধন নিয়ে। কমিশনে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। চাপের মুখে পড়ে এবার সুর নরম কমিশনের। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নথি এখনই না দিলেও হবে। কমিশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এইমুহূর্তে নথি দিতে হবে না। তবে যে ফর্ম দেওয়া হয়েছে, সেটি আগে পূরণ করে জমা দেওয়া হোক। নথি যেগুলো দরকার, সেগুলো পরে দিলে হবে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ভোটারদের কাছে কিছু ফর্ম দেওয়া হয়েছে। সেগুলো ভরে নথি এবং ছবি সহ দ্রুত বুথ লেভেলে জমা করতে হবে। প্রয়োজনীয় নথি, যেগুলো দরকার, সেগুলো সঙ্গে না থাকলে ফর্মে সই করে জমা করুন। ২৬ জুলাই পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া যাবে। সমস্ত জেলাশাসকদের বলা হয়েছে, নথি ছাড়াই আপাতত ফর্ম জমা নিন। যত বেশি সংখ্যক ফর্ম জমা দেওয়া সম্ভব, জমা করুন। নথি পরে নিয়ে বিএলও ড্যাশবোর্ডে তুলে দেওয়া যাবে।

চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকার সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে বলা হয়েছিল, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাঁদের জন্ম হয়েছে, তাঁদের জন্মতারিখ এবং জন্মস্থানের নথি জমা করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। ১৯৮৭ সালে ১ জুলাইয়ের পরে যাঁরা জন্মেছেন, তাঁদের নিজের পরিচয়ের প্রমাণ করার নথির সঙ্গে বাবা-মায়েরও নথি জমা করতে হবে। কমিশনের ওই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নির্বাচন কমিশন কিছুটা নরম হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের