চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপত্যকায় ফের গুলির লড়াই, শহিদ এক CRPF জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের সে দিনে ফের অশান্ত উপত্যকা। জানা যাচ্ছে, রবিবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে  CRPF-এর নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। আর তাতেই জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ হলেন এক CRPF নিরাপত্তারক্ষী। অন্যদিকে এই ঘটনায় জঙ্গিদের গুলিতে আরও ৩ জন CRPF জওয়ান আহত হয়েছেন বলে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগরের বিশেম্বর নগর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল CRPF জওয়ানদের  একটি দল। তাঁদের কাছে খবর ছিল যে, ওই এলাকায় গা ঢাকা দিয়েছে জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্য। এদিকে রবিবার সকালে ওই এলাকায় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়েই তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাদের ছোঁড়া সেই গুলি লেগেই রবিবার সকালে মৃত্যু হয়েছে একজন CRPF জওয়ানের। অন্যদিকে আহত হয়েছেন আরও ৩ জন নিরাপত্তা রক্ষী। অন্যদিকে জানা যাচ্ছে, নিরাপত্তারক্ষীদের ছোঁড়া গুলিতে খতম হয়েছে একজন জঙ্গিও। 

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল মৃত ওই জঙ্গি প্রসঙ্গে জানিয়েছেন, রবিবারের এনকাউন্টারে যে জঙ্গি খতম হয়েছে সে গত ৪ এপ্রিল কাশ্মীরের মাইসুমা এলাকাতে নিরাপত্তারক্ষীদের ওপর যে হামলা হয়েছিল সেই হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। গত সপ্তাহের ওই জঙ্গি হামলাতেও একজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও একজন। 

 পুলিশ আধিকারিকরা এই হামলা প্রসঙ্গে জানিয়েছেন যে, সন্ত্রাসীরা অভিযান চলাকালীনই এনকাউন্টার সাইটে একটি গ্রেনেড ছোঁড়ে, যার কারণে একজন সিআরপিএফ কর্মী এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের শ্রীনগরের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ