‘রাজনৈতিক স্বার্থে কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করছে বিজেপি’, নিজের দলের সমালোচনা পদ্ম শিবিরের নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: “রাজনৈতিক স্বার্থের জন্য” বিজেপি বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করছে। নিজের দলকে নিয়েই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি নেতা। দলের প্রশংসার বদলে বিজেপি নেতা জাহানজাইব সিরওয়ালের এই মন্তব্যে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। ওয়াকিবহল মহল বলছে বিজেপি নেতা নিজেই বিজেপির বিরুদ্ধে মুখ খোলায় কাশ্মীর নিয়ে চাপ বাড়তে পারে গেরুয়া শিবিরের।

অসন্তুষ্ট বিজেপি নেতা জাহানজাইব সিরওয়াল রবিবার দলীয় নেতৃত্বকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে “দীর্ঘদিন ধরে চলে আসা অবিচার” মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস ছেড়ে গত বছরের এপ্রিলে বিজেপিতে যোগদানকারী সিরওয়াল বলেছেন, “এই সম্প্রদায়টি বিজেপির পক্ষে সর্বদা অবিচল, কিন্তু অবৈতনিক, অচেনা এবং অস্বীকৃত প্রচারকদের মধ্যে একটি। রাজনৈতিক লাভের জন্য বিজেপি নেতৃত্ব সংসদে ৫০০ বারেরও বেশিবার তাদের দুর্দশার কথা উল্লেখ করেছে এবং প্রতিটি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।” এর পরেই তিনি বলেন, “আমি দলীয় নেতৃত্বকে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিনের অবিচার মোকাবিলায় সিদ্ধান্তমূলক এবং অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদীয় বিতর্কে প্রতীকী অঙ্গভঙ্গি বা বারবার উল্লেখের চেয়ে তাদের আরও বেশি কিছু প্রাপ্য।” এর আগে, ৩ অক্টোবর সিরওয়াল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুসলিমদের বিরুদ্ধে “অগ্রহণযোগ্য” মন্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি রাজ্য পুলিশের “প্রতিহিংসাপরায়ণ” মনোভাবের কথা উল্লেখ করে দল থেকে পদত্যাগের হুমকি দিয়েছিলেন।

বিজেপি নেতা বলেন, নেতৃত্বকে এমন নীতিমালা তৈরি করতে হবে যা কাশ্মীরি পণ্ডিতদের তাদের স্বদেশে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করে, তাদের অধিকার পুনরুদ্ধার করে এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রদান করে।” তিনি আরও বলেন, এটি “গভীর দুর্ভাগ্যজনক” যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব একবারের জন্যও তাদের শিবির পরিদর্শন করে তাদের শোচনীয় পরিস্থিতি প্রত্যক্ষ করেননি। সিরওয়াল বলেন, তাদের পরিস্থিতি, যথাযথ আবাসন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক ও সামাজিক সুযোগের অভাব, তিন দশকেরও বেশি সময় ধরে একই রয়েছে। এই ঘটনা “একটি মানবিক সংকট মোকাবেলায় ব্যর্থতা”কে প্রতিফলিত করে। কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগকে ”ট্র্যাজেডি” বলে উল্লেখ করে তিনি জোর দিয়েছিলেন যে এটি কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়। এক বিবৃতিতে বিজেপি নেতা বলেছেন, “পরিবারগুলিকে তাদের বাড়িঘর থেকে ছন্নছাড়া  করা হয়েছিল, তাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য উপড়ে ফেলা হয়েছিল, এবং তারা তাদের নিজস্ব জাতির মধ্যে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছিল, অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং অবহেলার কারণে চিহ্নিত শিবিরগুলিতে থাকা মানুষদের কয়েক দশক ধরে কষ্ট সহ্য করতে হয়েছিল।”  এর পরেই তিনি বলেন, “আমি আশাবাদী যে দলটি (বিজেপি) এই মুহুর্তে উঠে আসবে, কথার বাইরে গিয়ে এমন একটি সম্প্রদায়কে ন্যায়বিচার এবং মর্যাদা প্রদান করবে যারা দীর্ঘদিন ধরে নীরবে কষ্ট সহ্য করে আসছে।” 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান