চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলকে কংগ্রেস সভাপতির পদ গ্রহণে চাপ খাড়গেদের

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : কংগ্রেস সভাপতির নির্বাচন নিয়ে টালবাহানা চলছেই। এখনও পর্যন্ত সভাপতির নাম নিয়ে ঐক্যমতে না পৌঁছানোয় সভাপতি নির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফের রাহুল গান্ধিকেই সভাপতির পদ সামলানোর জন্য চাপ দেওয়া হবে বলে জানালেলেন প্রবীণ নেতা তথা রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, রাহুল ছাড়া কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য আর কোনও বিকল্প নেই।

কংগ্রেসের সভাপতি নিয়ে ডামাডোল চলছেই। সনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। শারীরিক কারণে তিনি আর ওই পদে থাকতে ইচ্ছুক নন। তেমনি রাহুলও সভাপতির চেয়ারে বসবেন না বলে ধর্নুভাঙা পণ করে বসে আছেন। যার জেরে মহা ফাঁপরে পড়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় ফের রাহুলকেই সভাপতির দায়িত্ব সামলানোর জন্য চাপ দেওয়া হবে বলে জানালেন মল্লিকার্জুন খাড়গে। একটি সর্বভারতীয় সংবাদমাধমের সঙ্গে কথা বলার সময় খাড়গে বলেন, “আমরা রাহুলকেই ফের সভাপতি হওয়ার জন্য চাপ দেব। কারণ রাহুল ছাড়া আর কেউ ওই পদে বসার উপযুক্ত নয়।’’ তিনি জানান, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গ থেকে গুজরাট, সবাই রাহুলকেই চান। তাঁর প্রশ্ন রাহুল ছাড়া অন্য এমন কারওর নাম বলুন, যিনি অটোমেটিক চয়েস হবেন। খাড়গের দাবি, সনিয়া গান্ধিকেও ‘জোর করে’ সভাপতির চেয়ারে বসানো হয়েছিল। তিনি বলেন, ‘দেশের কংগ্রেস কর্মীরা রাহুলকেই সভাপতি হিসেবে দেখতে চান। দলের স্বার্থে, দেশের স্বার্থে, আরএসএস-বিজেপির মোকাবিলায় রাহুলকেই আমরা সভাপতি চাই।’

২০১৯ সালে লোকসভায় ভরাডুবির পর সভাপতির পদ ছাড়েন রাজীব তনয়। তখন অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেন সনিয়া। এরপর একাধিকবার সভাপতির দায়িত্ব ছাড়তে চাইলেও রেহাই মেলেনি রাজীব-জায়ার। এখন শারীরিক কারণে তিনি পদ ছাড়তে বদ্ধপরিকর। কিন্তু রাহুল রাজি না হওয়ায় সমস্যায় পড়েছে কংগ্রেস। দলের এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ফের রাহুলকেই দায়িত্ব সামালাতে চাপ দিচ্ছেন খাড়গের মতো প্রবীণ নেতারা। দলের প্রবীণ নেতাদের চাপে রাহুল গান্ধি এখন তাঁর অবস্থান বদল করেন কি না, সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ