চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এক লাগাউঁ কেয়া?’- মোবাইলে অশ্লীল ছবি তোলা প্রৌঢ়কে শিক্ষা দিলেন তরুণী

নিজস্ব প্রতিনিধি: ফোনে অশ্লীল ছবি তোলার চেষ্টায় প্রৌঢ়কে দারুণ শিক্ষা দিলেন এক তরুণী। ঘটনাটি রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দিরের। বাইরে অপেক্ষারত এক তরুণীর অশ্লীল ছবি তুলেছিল ওই ব্যক্তি। ফোনের ক্যামেরায় তরুণীর মুখ দেখা না গেলেও দেখা যাচ্ছিল শরীরের নিম্নাংশের বেশ খানিকটা খোলা স্থান। তারই ছবি তুলছিল প্রৌঢ়। বসে থাকা অবস্থাতেই মেয়েটি বুঝতে পারেন ওই ব্যক্তির কীর্তি।

তৎক্ষণাৎ তরুণী লোকটির কাছে গিয়ে ফোন গ্যালারি দেখাতে বলে। প্রথমে রাজি না হলেও বেকায়দায় পড়ে মোবাইলের গ্যালারি দেখায় সে। তাতে তরুণী দেখতে পান তাঁর নিম্নাংশের বেশ কয়েকটি ছবি তোলা হয়েছে। স্বভাবতই রেগে যান তিনি। তারপর সরাসরি ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, “আঙ্কেল, এসব কী? কী করছেন আপনি? কেন তুলছেন আমার ছবি? পায়ের ছবি কেন তুলছেন?” তরুণী আরও জানান যে তিনি অনেকক্ষণ ধরেই দেখছিলেন ওই ব্যক্তি তাঁর দিকে তাকিয়ে রয়েছে। ফলে কিছুটা অস্বস্তিও বোধ করছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Anurag (@anurag111407)

তরুণী প্রতিবাদ করায় ওই প্রৌঢ় নিজের ফোন থেকে ছবিগুলি ডিলিট করে দেয়। মেয়েটি তিরস্কার করে বলে, “আপনার কি লজ্জা করে না? আপনি একটি মন্দিরের সামনে বসে আমার ছবি তুলছেন?” এরপর প্রৌঢ় আচমকা ছবি তোলার কথা অস্বীকার করলে তরুণী রেগে যান এবং বলেন “এক লাগাউঁ কেয়া? আপনি এখুনি ছবিগুলো ডিলিট করলেন।” এই কথা বলে তরুণী মন্দির চত্বর ঠেলে বেরিয়ে যান।  এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভিডিওটি ভাইরালও হয়েছে। নেটিজেনরা তরুণীর অনুমতি ছাড়া ছবি তোলার জন্য প্রৌঢ়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই রাজস্থান পুলিশ এবং পর্যটন কর্তৃপক্ষকে ট্যাগ করেছেন এই বিষয়ে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ