চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেসের সভাপতি পদে লড়বেন শশী?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর কয়েকদিন বাদেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রবীণ নেতা শশী থারুর সভাপতি পদের জন্য নাম প্রস্তাব করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, থারুর এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে নেননি। তবে দিন কয়েকের মধ্যে তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেটা হলে কংগ্রেসে বড় ধরনের পালাবদল ঘটতে পারে।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে শশীর সঙ্গে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তবে দক্ষিণের সংবাদপত্র মাতৃভূমিতে তিনি কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন। সেখানে জানিয়েছেন, ওয়ার্কিং কমিটির বৈঠক এবং নির্বাচন স্বচ্ছ হওয়া প্রয়োজন।

কী লিখেছেন শশী?

মাতৃভূমির প্রতিবেদনে শশী লিখেছেন- সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটি কার দ্বারা পরিচালিত হবে, সে ব্যাপারে নির্বাচন হওয়া প্রয়োজন। দলীয় সদস্যদের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পণ করা হোক।

এই বিষয়ে শশী ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্তের কথাও প্রতিবেদনে তুলে ধরেন। শশী লিখেছেন-উদাহরণ হিসেবে কনজারভেটিভ পার্টির সাম্প্রতিক গৃহীত সিদ্ধান্তের কথা তুলে ধরা যেতে পারে। দল কে পরিচালিত করবে বা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে সে ব্যাপারে ভোটাভুটি হয়েছিল। দলীয় সিদ্ধান্ত মেনে থেরেসা মে শীর্ষপদ থেকে সরে দাঁড়ান। কংগ্রেসের ক্ষেত্রেও এই পদ্ধতি মেনে চলা উচিত। এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ